Saturday, March 14, 2026

পিছিয়ে পড়া মানুষের পাশে হুগলি প্রেসক্লাব

Date:

Share post:

গত বছর থেকে শুরু হওয়া কোভিড পরিস্থিতি অব্যাহত। এই অবস্থায় কখনও লকডাউন (Lockdown), কখনও কড়া বিধিনিষেধের জেরে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে সমাজের বিভিন্ন স্তরে। দেশের আর্থ-সামাজিক পরিস্থিতিরই ব্যাপক পরিবর্তন ঘটেছে। এহেন অবস্থায় অর্থনৈতিক সংকটে থাকা মানুষদের পাশে দাঁড়াল হুগলি প্রেস ক্লাব (Hooghly Press Club)।

আরও পড়ুন-‘বানের জলে ভেসে আসা নেতারা তৃণমূলে ফিরে যাক’, রবি সকালে পোস্ট বাবুলের

শ্রীরামপুরে হুগলি প্রেস ক্লাবে শনিবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিগত দিনেও একাধিকবার এই কর্মসুচি আয়োজিত হয়েছে। জেলার সাংবাদিকরা নিজেদের উদ্যোগে অর্থনৈতিক দিকে থেকে পিছিয়ে পরা মানুষদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করেন। প্রেস ক্লাবের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর থানার আধিকারিক দিব্যেন্দু দাস (Dibyendu Das), লাইফ ইনসিওরেন্স পাইওনিয়ার সংস্থার পক্ষে চিন্ময় দাস (Chinmoy Das), শিল্পী সোমনাথ বন্দ্যোপাধ্যায়, সমাজসেবী কাবুল মুখোপাধ্যায়-সহ বিশিষ্টরা। হুগলি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরুণ মুখোপাধ্যায় (Tarun Mukherjee) বলেন, “আমরা সাধ্যমত সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর”।

 

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...