Saturday, June 20, 2026

খাদ্যের অধিকার রয়েছে পথ-কুকুরদেরও, বেনজির রায় দিল্লি হাইকোর্টের

Date:

Share post:

নজিরবিহীন রায় দিল্লি হাইকোর্টের৷

পথ-কুকুরদেরও নিয়মিত খাবার পাওয়ার অধিকার রয়েছে৷ একইসঙ্গে তাদের খাওয়ার দেওয়ারও অধিকার রয়েছে যে কোনও মানুষের৷ এক মামলার রায়ে এ কথা জানিয়েছে দিল্লি হাইকোর্ট৷

এখানেই শেষ নয়, পাশাপাশি দিল্লি হাইকোর্টের বিচারপতি জে আর মির্ধা অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ডকে নির্দেশ দিয়েছেন পথ কুকুরদের খাবার দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গা খুঁজতে হবে।

গত কয়েকদিন আগে পথ-কুকুরদের খাবার দেওয়া নিয়ে এক আবাসনের বাসিন্দাদের মধ্যে তুমুল অশান্তি বাধে। ঝগড়া গড়ায় আদালত পর্যন্ত। একপক্ষের দাবি, আবাসনের দরজায় কুকুরদের খাওয়ানো যাবে না। এতে অসুবিধা হচ্ছে বাসিন্দাদের৷ অপর পক্ষের দাবি ছিল, পথ-কুকুরকে তাঁরা নিয়মিত খাবার দিতে চান। এই কাজ বেআইনি নয়৷ এই মামলাতেই এমন রায় ঘোষণা করেছে দিল্লি হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, পথ-কুকুরদের খাবার পাওয়ার অধিকার আছে। পাশাপাশি তাদের খাওয়ার দেওয়ারও অধিকার রয়েছে যে কোনও ব্যক্তির। তবে খাবার দেওয়া নিয়ে কারোর যাতে কোনও অসুবিধা না হয়, সেবিষয়েও নজর রাখতে হবে৷ সব দিক মাথায় রেখে পথ-কুকুরদের খাবার দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গা খুঁজতে অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ডকে নির্দেশ দিয়েছে আদালত। এক্ষেত্রে স্থানীয় পুরসভার সঙ্গে আলোচনা করার পরামর্শও দেয় আদালত৷

দিল্লি হাইকোর্টের বিচারপতি জে আর মির্ধা রায়ে বলেছেন, “পথ- কুকুরদের খাবার পাওয়ার অধিকার রয়েছে যেমন, তেমনই সাধারণ মানুষেরও তাদের খাবার দেওয়ার অধিকার রয়েছে। কিন্তু এই কাজের ফলে আশেপাশের বাসিন্দাদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই বিষয়েও নজর রাখতে হবে।”
পথ-কুকুরদের খাবার দেওয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট গাইডলাইন চায় আদালত। এই কারণে একটি কমিটিও গঠন করার কথা বলা হয়েছে। কমিটিতে থাকবেন প্রাণী সম্পদ বিকাশ দফতরে একজন প্রতিনিধি, স্থানীয় পুরসভার এক প্রতিনিধি, দিল্লি ক্যান্টনমেন্ট বোর্ডের প্রতিনিধি , অ্যাডভোকেট প্রজ্ঞা শর্মা, AWBI কাউন্সিল মনীষা শর্মা।
আদালত জানিয়েছে, প্রতিটি পথ-কুকুর তাদের নির্দিষ্ট এলাকায় থাকে। সেই এলাকার মধ্যেই নির্দিষ্ট একটি জায়গায় তাদের খাবার দেওয়ার ব্যবস্থা করতে হবে। সারমেয়রা যাতে জল ও খাবার পায় তা সুনিশ্চিত করতে হবে স্থানীয় পুরসভাকে। আদালত বলেছ, পথ-কুকুরদের বন্ধ্যাত্বকরণ এবং টিকাকরণ করার পর তাঁদের নির্দিষ্ট এলাকায় রেখে আসতে হবে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...