Saturday, June 20, 2026

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর! সেপ্টেম্বর থেকে বাড়তে চলেছে ডিএ

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারি কর্মচারি ও পেনশনহোল্ডাদের জন্য সুখবর। খুব শীঘ্রই বাড়তে পারে মহার্ঘ ভাতা বা ডিএ। সূত্রের খবর চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকেই ডিএ কার্যকর হতে চলেছে। এরফলে প্রায় এক কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী উপকৃত হবেন।

জানা গেছে, গত ২৬ জুন ন্যাশানাল কাউন্সিল অফ জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারি(JCEM), অর্থমন্ত্রক এবং কর্মীবর্গ ও প্রশিক্ষণ বিভাগ (DOPT)-র আধিকারিকদের মধ্যে এনিয়ে একটি বৈঠক হয়েছে। সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ব্যাপারে একটি চিঠি জারি করে জেসিএমের ন্যাশনাল কাউন্সিলের জেসিএম। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ওই বৈঠকে এব্যাপারে ইতিবাচক আলোচনা করা হয়েছে। জানা গেছে, জেসিএম সচিব শিব গোপাল মিশ্রর দফতরের পক্ষ থেকে ওই চিঠি জারি করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীসভা সচিব ও ডিআরের ক্ষেত্রে স্থগিতাদেশ প্রত্যাহারের ক্ষেত্রে রাজি হয়েছেন। তবে বর্ধিত ডিএ এবং ডিআরের বকেয়া নিয়ে সরকার কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে খবর।

প্রসঙ্গত, করোনা আবহে গত বছর থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি স্থগিত রাখা হয়েছে। দেশজুড়ে মহামারি মোকাবিলায় দেশের আর্থিক অবস্থা ক্ষতিগ্রস্থ হওয়ার কারণেই এই পদক্ষেপ নিয়েছিল কেন্দ্র। তবে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা চলতি বছরের জুলাই মাস থেকেই ডিএ বৃদ্ধির ব্যাপারে আশাবাদী ছিলেন। তবে সূত্রের খবরে জানা গেছে, চলতি মাসে ডিএ না বাড়লেও আগামী সেপ্টেম্বর থেকে বাড়তে চলেছে মহার্ঘ ভাতা।

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...