Saturday, March 14, 2026

প্রকাশ্যে এলো কোভ্যাক্সিনের তৃতীয় ট্রায়াল রিপোর্ট, করোনার বিরুদ্ধে এই টিকা ৭৮% কার্যকর

Date:

Share post:

কোভিড (Covid 19) ভ্যাকসিন (Vaccine) নিয়ে দেশবাসীর জন্য আরও স্বস্তির খবর। অবশেষে কোভ্যাক্সিনের (Covaxin) তৃতীয় ট্রায়াল (Third Traial) রিপোর্ট প্রকাশ করল ভারত বায়োটেক (The Bharat Biotech)। সেই রিপোর্ট অনুযায়ী, করোনা ভাইরাস প্রতিরোধে ভারতে তৈরি এই ভ্যাকসিন ৭৭.৮ শতাংশ অর্থাৎ প্রায় ৭৮ শতাংশ সক্ষম।

সদ্য প্রকাশিত এই রিপোর্টে বলা হয়েছে, কোভ্যাক্সিন ট্রায়ালের জন্য ২০২০ সালের ১৬ নভেম্বর থেকে ২০২১ সালের ৭ জানুয়ারির মধ্যে দেশজুড়ে ২৫ হাজার ৭৯৮ জন স্বেচ্ছাসেবককে নির্বাচিত করা হয়। এরপর তাঁদের মধ্যে ২৪ হাজার ৪১৯ জনকে ভ্যাকসিনের দুটো ডোজ দেওয়া হয়।

জানা গিয়েছে, সমস্ত সুরক্ষা, যথাযথ পরিমাপ মেনে দেশের ২৫টি হাসপাতালে এই তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলেছে। এই ট্রায়ালে সাহায্য করেছে Bharat Biotech International Limited এবং Indian Council of Medical Research.

১৪দিন পর দেখা যায় ১৩০ জন স্বেচ্ছাসেবক সিমটোমেটিক করোনা ভাইরাসে আক্রান্ত। যাঁদের মধ্যে ২৪ জন ভ্যাকসিন গ্রুপের এবং ১০৬ জন প্লাসিবো গ্রহীতা। সুতরাং, কার্যকারিতার মান পাওয়া গিয়েছে ৭৭.৮ শতাংশ।

রিপোর্টে আরও বলা হয়েছে, অ্যাসিমটোমেটিক করোনা আক্রান্তদের শরীরে ৬৩.৬ শতাংশ কার্যকর কোভ্যাক্সিন এবং ডেলটা ভ্যারিয়েন্ট (B.1.617.2)-এর বিরুদ্ধে ৬৫.২ শতাংশ কাজ করে এই ভ্যাকসিন।

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...