Wednesday, May 13, 2026

শনিবার ইউরো কাপে শেষ আটের লড়াইয়ে ইউক্রেনের মুখোমুখি ইংল‍্যান্ড

Date:

Share post:

শনিবার ইউরো কাপে( euro cup) শেষ আটের লড়াইয়ে নামছে ইংল‍্যান্ড( England)। প্রতিপক্ষ ইউক্রেন( ukraine)। ইউক্রেনের বিরুদ্ধে জয় পেতে মরিয়া ইংল‍্যান্ড কোচ সাউথগেট।

ইউরো কাপে কোয়ার্টার ফাইনালে শনিবার নামার আগে চোট আঘাত এবং কার্ড সমস‍্যায় জর্জরিত ইংল‍্যান্ড শিবির। অনুশীলনে চোট পেলেন ইংল্যান্ডের তারকা ফুটবলার সাকা।ইউক্রেন ম‍্যাচে তাকে পাওয়া যাবে কিনা এখনও নিশ্চিত নয়। সাকা দলে না থাকলে যে সমস‍্যা পড়তে পারে ইংল‍্যান্ড দল, তা ভালই জানেন সাউথগেট। এদিন সাংবাদিক সম্মেলনে ইংল‍্যান্ড কোচ বলেন,” অনুশীলনে হালকা চোট পেয়েছে সাকা। ও খেলতে পারবে কি না সেটা দেখতে হবে। বাকি সকলেই সুস্থ। অবশ্যই সাকা দলে না থাকলে একটা সমস্যা তো হবেই।”

এদিকে শুধু চোট নয় কার্ড সমস্যায় জর্জরিত ইংল‍্যান্ড শিবির। তবে ইউক্রেন ম‍্যাচের আগে এসব নিয়ে ভাবতে রাজি নন সাউথগেট। বরং তিনি ম‍্যাচেই বেশি ফোকাসড। তিনি বলেন,” কার্ড সমস্যার কথা ভেবে দল সাজানোর কথা ভাবছি না। জেতার জন্য যে দলটা নামানো প্রয়োজন, সেই দলটাই নামবে। যে দল তিন বার সেমিফাইনাল খেলেছে, তারা কোয়ার্টার ফাইনালে এই সমস্যা নিয়ে ভাববে না। আমরা শুধু ইউক্রেন ম্যাচ নিয়েই ভাবছি।”

তবে এতকিছুর মধ‍্যেও ইউক্রেন যে ছেড়ে কথা বলবে না তা ভালই জানেন ইংল‍্যান্ড কোচ। তাই এই ম‍্যাচের সব রণকৌশল নিয়ে তৈরি তিনি।

আরও পড়ুন:রোহন বোপান্নাকে সঙ্গী করে মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডে জয় পেলেন সানিয়া

 

Related articles

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...