Tuesday, April 28, 2026

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিরুদ্ধে জয় দিয়ে মাঠ ছাড়তে মরিয়া মেসিরা

Date:

Share post:

রবিবার ভোরবেলা কোপা আমেরিকার( Copa America) কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে আর্জেন্তিনা( Argentina)। প্রতিপক্ষ ইকুয়েডর( ecuador)। আর্জেন্তাইনদের তুলনায় দুর্বল দল হলেও, প্রতিপক্ষকে হালকা ভাবে নিতে নারাজ আর্জেন্তিনা কোচ লিওনেল স্কালোনি। বরং ইকুয়েডরের বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়েও ঝাপাতে চাইছেন তিনি। অপরদিক, শেষ ম‍্যাচে ব্রাজিলকে আটকে দিয়ে আত্মবিশ্বাসি ইকুয়েডর। মেসিদের রুখে দিয়ে চমক দিতে মরিয়া তারা।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে চিলির বিরুদ্ধে আটকে গিয়েও পরবর্তী ম‍্যাচ গুলিতে দুরন্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্তিনা। গ্রুপ পর্বে শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালের রাস্তা পাকা করেছে মেসির দল। তবে এত কিছুর মধ‍্যেও প্রতিপক্ষকে হালকা ভাবে নিতে নারাজ আর্জেন্তাইন কোচ স্কালোনি। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,” পর্বে সমস্ত দলই সমান বিপজ্জনক। ইকুয়েডর দলটা গতিশীল, তারই সঙ্গে ওরা একটু শরীরী ফুটবলে বিশ্বাস করে। ফলে আমাদের সতর্ক থেকে যত তাড়াতাড়ি সম্ভব গোল তুলে নিতে হবে।”

আরও পড়ুন:ইংল‍্যান্ড সিরিজে শুভমনের জায়গায় কে? উঠছে এই ওপেনারের নাম

 

Related articles

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...

যাদবপুরে খাতা খুলতে পারল না ABVP: বিশ্ববিদ্যালয়ে ফের বামেদের জয়

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক আবহের যে কোনও পরিবর্তন হয়নি বাংলায়, ফের একবার প্রমাণ করল যাদবপুর...

পুনে স্টেশনে ঢোকার মুখে বিপত্তি! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। পুনে রেল স্টেশনে ঢোকার ঠিক আগে...

অভয়ার মা ‘নির্দেশ’ দিতেই বিজেপির হামলা যুবতীর উপর! নজিরবিহীন অশান্তি আগরপাড়ায়

নিজের মেয়ের নৃশংস ধর্ষণ খুনের বিচার পেতে তিনি না কি বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। পানিহাটি থেকে ভোটে...