Wednesday, May 13, 2026

ইউরো কাপের সেমিফাইনালে ডেনমার্ক

Date:

Share post:

ইউরো কাপে( euro cup) সেমিফাইনালে পৌঁছে গেল ডেনমার্ক( Denmark)। শনিবার তারা হারাল চেক প্রজাতন্ত্রকে( czech republic)। ম‍্যাচের ফলাফল ২-১। এই জয়ের ফলে স্বপ্নের দৌড় অব্যাহত রাখল ডেনমার্ক।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাপায় ডেনমার্ক। যার ফলে ম‍্যাচের ৫ মিনিটে গোল করে ডেনমার্ককে এগিয়ে দেন টমাস ডিলেনি। এরপর দাপট অব্যাহত থাকে ডেনমার্কের। ম‍্যাচের ৪২ মিনিটে ডেনমার্ককে ২-০ এগিয়ে দেন ডোলবার্গ। মাহেলের ক্রস রিসিভ করে দুরন্ত শটে গোল করেন তিনি।

এরপর ম‍্যাচের দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণ চালায় চেক প্রজাতন্ত্র। যার ফলে ম‍্যাচের ৪৯ মিনিটে চেক প্রজাতন্ত্রের হয়ে ১-২ করেন প‍্যাট্রিক শিক। কিন্তু এরপরেও ডেনমার্কের দাপট অব্যাহত থেকে যায়। তৃতীয় গোল পেতে পারত ড্যানিশরা, কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি ব্র‍্যাথওয়েট-পৌলসেনরা। যার ফলে ম‍্যাচ শেষ হল ২-১ গোলে।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...