Saturday, March 14, 2026

ভয়াবহ দুর্ঘটনা: ৮৫ যাত্রীসহ ফিলিপিন্সে ভেঙে পড়ল সেনার বিমান

Date:

Share post:

৮৫ জন যাত্রীসহ রবিবার দক্ষিণ ফিলিপিন্সে(South Philippines) ভেঙে পড়ল সেনার বিমান(Army plane)। এদিন ভয়াবহ এই দুর্ঘটনার কথা জানিয়েছেন ফিলিপিন্সের সেনাপ্রধান সিরিলিটো সোবেজানা। যদিও এই দুর্ঘটনার পর ধ্বংসস্তূপ এখনও পর্যন্ত ৪০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।

সংবাদমাধ্যম সূত্রের খবর রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে দক্ষিণ ফিলিপিন্সে। সেনাপ্রধান জানান, সুলু প্রদেশের জোলো দ্বীপে অবতরণের চেষ্টা করছিল সেনাবাহিনীর c-130 বিমানটি। তখনই ঘটে দুর্ঘটনা। যাত্রীদের মধ্যে বেশিরভাগই সেনা কর্মী বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হওয়া ওই বিমান থেকে ৪০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। দ্রুততার সঙ্গে তাদের নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফে।

আরও পড়ুন:রেড রোডের মর্মান্তিক বাস দুর্ঘটনায় গ্রেফতার চালক

যদিও কী কারণে এই দুর্ঘটনা তা এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন সেনাপ্রধান। তিনি বলেন, ‘এখনও পর্যন্ত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে উদ্ধারকারীরা ঘটনাস্থলে রয়েছেন। আশা করছি, ওই বিমানের আরও কিছু যাত্রীকে আমরা বাঁচাতে পারব। তবে ভয়াবহ এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে ফিলিপিন্সে।

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...