Friday, May 15, 2026

অ্যামাজন ছাড়ছেন ধনকুবের জেফ বেজোস, এরপর কী করবেন?

Date:

Share post:

অনলাইনের একটি বইয়ের বিক্রেতা থেকে অ্যামাজনকে বিশ্বের অন্যতম শক্তিশালী কর্পোরেশনে রূপান্তরিত করার পরে স্থায়ী উত্তরাধিকার ছাড়তে প্রস্তুত জেফ বেজোস। সোমবার অ্যান্ডি জ্যাসির কাছে তিনি অ্যামাজনের প্রধান নির্বাহীর দায়িত্ব হস্তান্তর করতে চলেছেন। অ্যান্ডি জ্যাসিই হচ্ছেন অ্যামাজনের নতুন সিইও। তবে সিইও পদ থেকে ইস্তফা দিলেও প্রযুক্তি ও ই-কমার্সের দায়িত্ব নিজের কাছেই রাখছেন বেজোস।

সম্প্রতি হলিউড তারকা ডোয়েন জনসনের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন জেফ বেজোস। তাঁরা জানিয়েছেন, অ্যামাজন স্টুডিয়োজ-এর ব্যানারে একটি ছবি করতে চলেছেন তাঁরা। অর্থাৎ এ বার ছবি তৈরির দিকেও নজর দিচ্ছেন বেজোস। এ ছাড়া কয়েক দিন পরেই মহাকাশে অশীতিপর ওয়ালি ফাঙ্কের সঙ্গী হবেন জেফ বেজোস ও তাঁর ভাই। যাবতীয় যোগ্যতা থাকা সত্ত্বেও ছ’দশক আগে ওয়ালিকে মহাকাশচারী করতে রাজি হয়নি নাসা। আগামী ২০ জুলাই ওয়ালির সেই আক্ষেপ মেটাচ্ছেন বেজোস। বাণিজ্যিক ভাবে মহাকাশ ভ্রমণ শুরুর পরিকল্পনা রয়েছে বেজোসের সংস্থা ‘ব্লু অরিজিন’-এর। সেই কারণে জুলাই মাস থেকেই পরীক্ষামূলক উৎক্ষেপণ শুরু করতে চলেছে ব্লু অরিজিন। আগামী ২০ জুলাই তারই একটিতে বেজোস ও তাঁর ভাইয়ের সঙ্গী হবেন ওয়ালি।

 

View this post on Instagram

 

A post shared by Jeff Bezos (@jeffbezos)

আরও পড়ুন-ভয়াবহ দুর্ঘটনা: ৮৫ যাত্রীসহ ফিলিপিন্সে ভেঙে পড়ল সেনার বিমান

২০১৭ সালে সাফল্যের সিড়ি বেয়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে ওঠেন জেফ বেজোস। ধনী ব্যক্তিদের তালিকায় বিল গেটসের উপরে নাম ওঠে বেজোসের। আজ, অ্যামাজনের বাজার মূল্য ১.৭ ট্রিলিয়ন ডলারেরও বেশি।

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...