Friday, April 24, 2026

দেশের অংশ বাদ দিয়ে ভারতের ম্যাপ! মুখ্যমন্ত্রী হওয়ার আগেই বিতর্কে পুষ্কর

Date:

Share post:

আর কয়েক ঘন্টার মধ্যেই উত্তরাখণ্ডের(Uttarakhand) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন পুষ্কর সিং ধামি(Pushkar Singh Dhami)। তবে শপথ গ্রহণের আগেই বিতর্কে জড়িয়ে পড়লেন হবু মুখ্যমন্ত্রী(chief minister)। অতীতে অখন্ড ভারতের দাবি তুলে এক টুইট করেছিলেন ধামি। কিন্তু সেখানে যে ম্যাপের ছবি তিনি দিয়েছেন তাতে বাদ পড়েছে ভারতেরই অংশ। আর এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক।

জানা গিয়েছে, ২০১৫ সালে এই টুইটটি করেছিলেন পুষ্কর সিং ধামি। তবে অখন্ড ভারতের দাবি তুলে যে ছবিটি শেয়ার করেন তাতে লাদাখের কিছু অংশ এবং পাক অধিকৃত কাশ্মীরের কিছু অংশ ভারতের বাইরে বলে দেখানো হয়। ধামির অতীতের সেই টুইট এদিন তুলে ধরেন জনৈক এক টুইটার ব্যবহারকারী। যা নিয়ে শুরু হয় বিতর্ক। যদিও ধামির সেই টুইট নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিজেপি। উল্লেখ্য সাম্প্রতিক সময়ে টুইটারে জম্মু কাশ্মীর ও লাদাখকে আলাদা জায়গা হিসেবে দেখানোয় এফআইআর দায়ের হয়েছে টুইটারের বিরুদ্ধে। ম্যাপ বিকৃতির জুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় টুইটারকে। যদিও পরে টুইটার তাদের ওয়েবসাইট থেকে বিতর্কিত এই ম্যাপ সরিয়ে নেয়। এমন একটি পরিস্থিতির মাঝেই এবার ম্যাপ বিকৃতির অভিযোগে মুখ পুড়ল উত্তরাখণ্ডের হবু মুখ্যমন্ত্রীর।

জানিয়ে রাখি, তিরথ সিং রাওয়াতের ইস্তফার পর রবিবার বিকাল পাঁচটা নাগাদ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন পুষ্কর সিং ধামি। উত্তরাখণ্ডের সবচেয়ে অল্প বয়সী মুখ্যমন্ত্রীদের মধ্যে অন্যতম আরএসএস ঘনিষ্ঠ ধামি। আরএসএস এর পাশাপাশি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি। আগামী বছর উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন তার আগে মুখ্যমন্ত্রীর কঠিন দায়িত্ব সামলানোর ভার তাঁর কাঁধেই তুলে দিল বিজেপির শীর্ষ নেতৃত্ব।

 

Related articles

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...

যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা...

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...