Thursday, May 7, 2026

প্রয়াত কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার

Date:

Share post:

চলে গেলেন কিংবদন্তি বলিউড অভিনেতা দিলীপ কুমার। অভিনেতা গত কয়েক দিন ধরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ মুম্বইয়েরই হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮।

দীর্ঘদিন ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন বর্ষীয়ান বলি-অভিনেতা। মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত ৩০ জুন তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। শুরু থেকে দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু তাঁর সঙ্গে ছিলেন। ভক্তদের আশ্বাস দিয়েছিলেন যে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে তা জানিয়েছিলেন সায়রা। বানুর শেষ টুইটটিতে লেখা ছিল, “দিলীপ কুমার সাহাবের স্বাস্থ্য এখন স্থিতিশীল। তিনি এখনও আইসিইউতে রয়েছেন। আমরা তাঁকে বাড়ি নিয়ে যেতে চাই তবে আমরা ডাক্তারদের অনুমোদনের অপেক্ষায় রয়েছি।” কিন্তু অভিনেতার আর বাড়ি ফেরা হল না। এর আগে দিলিপ কুমার শ্বাসকষ্টজনিত কারণে গত ৬ জুন হাসপাতালে ভর্তি হন।

আরও পড়ুন-ইউরোর প্রথম সেমিফাইনালে স্পেন ইতালির হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ফুটবলেপ্রমীরা

বলিউডের ‘ট্র্যাজেডি কিং’ হিসাবে খ্যাত এই প্রবীণ অভিনেতার সিনেমা জীবন প্রায় ছয় দশকেরও বেশি সময় ধরে চলেছে। তিনি ৬৫ টিরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন। ‘দেবদাস’ (১৯৫৫), ‘নয়া দৌড়’ (১৯৫৭), ‘মোগল-ই-আজম’ (১৯৬০), ‘গঙ্গা যমুনা (১৯৬১)’, ‘ক্রান্তি’ (১৯৮১), কর্ম(১৯৮৬) এই সিনেমাগুলিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। সর্বশেষ ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।

 

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...