Wednesday, May 6, 2026

তারুণ্যে জোর, নানা গোষ্ঠী ও রাজ্যের প্রতিনিধিত্ব রেখে মোদি মন্ত্রিসভার রদবদল আজ

Date:

Share post:

কেন্দ্রে দ্বিতীয় মোদি সরকারের (modi govt.) প্রথম মেগা রদবদলের সম্ভাবনা আজ। বুধবার সন্ধে ৬ টায় কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ (cabinet reshuffle) হতে চলেছে। সূত্রের খবর, এই রদবদলে অপেক্ষাকৃত নবীন সাংসদদের সুযোগ দেওয়া হবে। সেইসঙ্গে থাকবে রাজ্যে রাজ্যে বিজেপির বিভিন্ন গোষ্ঠী ও জাতপাতভিত্তিক সমীকরণ। সামনের বছর ভোট উত্তরপ্রদেশে। ফলে রদবদলে এই রাজ্যের দিকে বিশেষ নজর থাকছেই। এছাড়া অন্য বড় রাজ্যগুলির মধ্যে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্নাটকের প্রতিনিধিত্ব থাকতে চলেছে।

আরও পড়ুন-নন্দীগ্রাম-মামলার এজলাস বদলে মুখ্যমন্ত্রীর আর্জির রায় আজ

মধ্যপ্রদেশে দীর্ঘদিন অপেক্ষায় থাকা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। থাকতে পারেন অসম ও মহারাষ্ট্রের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেয়াল ও নারায়ণ রানে। উত্তরপ্রদেশ থেকে গান্ধী পরিবারের সদস্য ও মানেকা-পুত্র বরুণ গান্ধীর অন্তর্ভুক্তির সম্ভাবনা। ভোটের অঙ্কে ও শরিকি দাবি মেনে উত্তরপ্রদেশের আপনা দলের নেত্রী অনুপ্রিয়া প্যাটেলকে ফের মন্ত্রী করা হতে পারে। বিহারে জোট সরকারের অন্যতম শরিক জেডিইউর দুই সাংসদ মন্ত্রী হতে পালেন বলে খবর। রাষ্ট্রীয় লোক দলের রাশ নিজের হাতে নেওয়ার পর মন্ত্রী হতে পারেন প্রয়াত রামবিলাস পাসোয়ানের ভাই পশুপতি পারস। বাংলার বিধানসভা ভোটে বিপর্যয়ের পর মতুয়া ভোটের নিয়ন্ত্রণ হাতে রাখতে মন্ত্রী করা হতে পারে শান্তনু ঠাকুরকে। সবমিলিয়ে, নানা জল্পনার পর শেষ পর্যন্ত কী হয় সেদিকে নজর সবার।

 

Related articles

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...