Wednesday, May 6, 2026

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কুমারমঙ্গলমের স্ত্রী খুন দিল্লির বাড়িতে

Date:

Share post:

খোদ রাজধানীতে নিজের বাড়িতেই খুন হয়ে গেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রী। মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ-পশ্চিম দিল্লির বসন্ত বিহারের ঘটনা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি রঙ্গরাজন কুমারমঙ্গলমের স্ত্রী কিট্টি কুমারমঙ্গলমকে (kitty kumarmangalam) দিল্লিতে তাঁর নিজের বাড়িতে খুন করা হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন:ফোনে দিল্লির ডাক পেয়েছেন শান্তনু, ফোনের কাতর অপেক্ষায় অন্যরা

দিল্লির অতিরিক্ত পুলিশ কমিশনার ইঙ্গিতপ্রতাপ সিং জানিয়েছেন, পেশায় আইনজীবী কিট্টি (৬৮)-কে খুনের অভিযোগে রাজু লক্ষ্মণ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ২৪ বছরের ওই যুবক কিট্টির বাড়িতেই ধোপার কাজ করত। পুলিশের দাবি, ডাকাতি করার উদ্দেশ্যে সঙ্গীদের নিয়ে ওই বাড়িতে ঢুকেছিল সে। মঙ্গলবার রাত ৯টা নাগাদ দু’জন সঙ্গী নিয়ে কিট্টির বাড়িতে যায় রাজু। ঘরে ঢুকে কিট্টির পরিচারিকাকে একটি ঘরে আটকে রাখে সে। এরপর রাজুর সঙ্গীরা ওই বাড়িতে ঢুকে ডাকাতি করে। ডাকাতির সময় বাধা দেওয়াতেই কিট্টিকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ খুন করা হয় বলে অনুমান পুলিশের।

 

Related articles

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...