Thursday, May 7, 2026

মানসিক রোগীদের জন্যও কেন্দ্রকে টিকাকরণের ব্যবস্থা করার নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

করোনার(covid) দ্বিতীয় ঢেউ ক্রমশ সামলে উঠছে দেশ। তবে চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা। এমন পরিস্থিতিতে এবার মানসিক চিকিৎসা কেন্দ্রে যারা ভর্তি রয়েছেন তাদের দ্রুত করোনা পরীক্ষা ও টিকাকরণের ব্যবস্থা করার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত(Supreme Court)। মঙ্গলবার এই মর্মে কেন্দ্রীয় সরকারকে(central government) নির্দেশ দেয় বিচারপতি চন্দ্রচূড় এবং বিচারপতি এমআর শাহের ডিভিশন বেঞ্চ।

জানা গিয়েছে, মহারাষ্ট্রের মানসিক চিকিৎসা কেন্দ্রগুলি থেকে রোগীদের ভিখিরিদের থাকার হোমে স্থানান্তরিত করেছিল সরকার। বিষয়টি নজরে আসে সুপ্রিম কোর্টের। এরপরই আদালতের তরফে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয় মানসিক হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রে ভর্তি থাকা রোগীদের করোনা পরীক্ষা ও টিকাকরণের ব্যবস্থা করার। বিচারপতিদের তরফে স্পষ্ট ভাবে জানানো হয়, ‘সামাজিক ন্যায় বিচার দফতর যেন দ্রুত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে আলোচনা করে এবং কীভাবে প্রতিটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে মানসিক চিকিৎসাধীন ব্যক্তিদের টিকাকরণ করানো যায়, সেই বিষয়ে সম্পূর্ণ পরিকল্পনা তৈরি করে সরকার’।

 

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...