Wednesday, June 24, 2026

স্বপ্নের দৌড়: ৫৩ হাজারের গণ্ডি পেরিয়ে রেকর্ড গড়ল শেয়ার বাজার

Date:

Share post:

🔹সেনসেক্স ৫৩,০৫৪.৭৬ (⬆️ ০.৩৭%)

🔹নিফটি ১৫,৮৭৯.৬৫ (⬆️ ০.৩৯%)

করোনা ভীতিকে পিছনে ফেলে দেশের অর্থনীতির বাজার যে ক্রমশ ঊর্ধ্বমুখী সে খবর আগেই দিয়েছিল রিজাভ ব্যাংক। প্রতিদিনের শেয়ারবাজারের রিপোর্টে এবার দেখা যাচ্ছে তারই প্রতিফলন। সেই ধারা অব্যাহত রেখে সকল বাধাকে টপকে এবার নয়া রেকর্ড গড়ল ভারতের শেয়ার বাজার। বুধবার অতীতের সব রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছে সেনসেক্স। বিনিয়োগকারীদের জন্য যা নিশ্চিত ভাবে স্বস্তির খবর।

বিগত কয়েকদিনের ধাক্কা সামলে বুধবার বাজার খোলার পর থেকেই শেয়ারবাজার দ্রুতগতিতে ৫৩০০০ এর গণ্ডি পার করে ফেলে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ১৯৩.৫৮ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৩,০৫৪.৭৬।

থেমে ছিল না নিফটিও। বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে বাড়তে থাকে এনএসই নিফটি (NSE Nifty)র সূচকও। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বুধবার ৬১.৪০ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৫,৮৭৯.৬৫। রিপোর্ট বলছে ব্যাংকিং সেক্টর, অটোমোবাইল আইটি সহ একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে এ দিন।

 

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...