Thursday, May 7, 2026

গোপন ডেরা থেকে গ্রেফতার ভুয়ো CID রাধারাণী

Date:

Share post:

প্রতারণা ও জালিয়াতি দীর্ঘজীবী হয় না। শেষপর্যন্ত পুলিশের জালে ধরা পড়তেই হলো কৃষ্ণনগরের (Krishananagar) ভুয়ো সিআইডি (Fake CID) আধিকারিক রাধারানী বিশ্বাস (Radharani Biswas) যৌথ তল্লাশির মধ্য দিয়ে আজ, বুধবার নদিয়ার (Nadia) শান্তিপুর পুরসভার (Shantipur) ২ নম্বর ওয়ার্ডের বাগানপাড়ায় কাদের শেখ নামে একজনের বাড়ি থেকে অভিযুক্ত রাধারানীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা ও শান্তিপুর থানার পুলিশ।

জানা গিয়েছে, কৃষ্ণনগর কাঠালপোতা থেকে গা ঢাকা দিয়ে বেশ কয়েকদিন ধরে গা ঢাকা দিয়ে ছিল রাধারানী। লোকাল পুলিশ ও সিআইডি তার বাড়িতে গেলেও ধরা যাচ্ছিল না তাকে। অবশেষে গ্রেফতার করা হয় রাধারাণীর গাড়ির চালককে। সেখান থেকেই খবর পেয়ে গোপন ডেরা থেকে রাধারাণীকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, ভুয়ো সিআইডি অফিসার পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে রাধারানীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

আরও পড়ুন- মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা হেভিওয়েট রবিশঙ্কর-জাভড়েকরেরও

 

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...