Saturday, March 14, 2026

গার্ডেনরিচ ‘গণধর্ষণ’ ও লুঠপাটকাণ্ডের তদন্তে এবার গঠন SIT

Date:

Share post:

গার্ডেনরিচ গণধর্ষণ ও লুঠপাটকাণ্ডে তদন্তে এবার গঠন করা হল স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)। তৎপর লালবাজারের গোয়েন্দা বিভাগ।

অভিযোগ, মঙ্গলবার সন্ধেয় তরুণী বাড়িতে একাই ছিলেন। ঠিক সেই সময়েই বাড়ির মধ্যে হঠাই ঢুকে পড়ে দুষ্কৃতীরা। এরপর ২৬ বছরের তরুণীর ওপর শারীরিক অত্যাচার করেছে বলেও অভিযোগ। জানা গিয়েছে, তরুণীর বাড়ি থেকে ১৫ লক্ষ টাকা হাতিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

বুধবার ভোরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তরুণীকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, চাবি নকল করে তরুণীর বাড়িতে ঢোকা হয়েছিল। পুলিশের নজরে রয়েছে আলমারির তালা ভাঙার ঘটনাটিও। প্রশ্ন উঠছে চাবি দুষ্কৃতীদের কাছে না থাকলে তালা খুললো কীভাবে?

আরও পড়ুন-বিরোধী দলনেতাকে নিয়ে “বাবাকে বলো” কর্মসূচি এখন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের খোরাক

জানা যাচ্ছে, ব্যবসার কাজে বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকতেন ওই বাড়ির বাকি সদস্যরা। সেই কারণে একাই থাকতেন ওই তরুণী। তবে জনবহুল এলাকার মধ্যেই ভরসন্ধেয় এমন ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

 

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...