Thursday, May 14, 2026

B.A কমিটির বৈঠক বয়কট করতে চলেছে BJP

Date:

Share post:

বিধানসভার B.A কমিটির বৈঠক বয়কট করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। রাজ্যে ভুয়ো টিকা নিয়ে আলোচনা চেয়েছিল বিজেপি। সেই আলোচনা না হওয়ায় বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে অংশ নিচ্ছে না বিজেপি।

বিধানসভা অধিবেশনের শুরুর দিন থেকেই ক্ষুব্ধ ছিলেন বিজেপির বিধায়করা। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডকে হাতিয়ার করে অধিবেশনের গোড়াতেই ঝাঁপিয়ে পড়ার উদ্যোগ নিয়েছিল পদ্ম শিবির। ইতিমধ্যে ভুয়ো টিকা কাণ্ডে সিবিআই তদন্তের দাবি তুলেছে বঙ্গ-বিজেপি।

আরও পড়ুন-প্রতিমা ভৌমিককে মন্ত্রিসভায় জায়গা দিয়ে ত্রিপুরাকে সামাল দেওয়ার চেষ্টা মোদির

পাশাপাশি বিধান পরিষদ গঠনের ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। সম্প্রতি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, “তৃণমূলের যাঁরা হেরেছেন, তাঁদের পিছনের দরজা নিয়ে আনতে চাওয়া হচ্ছে। এই রাজনৈতিক  উদ্দেশ্যের বিরোধিতা আমরা করেছি।’ শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ করেন তৃণমূলের মহাসচিব তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘এবারের বিধানসভায় অ্যাডহক কমিটির রিপোর্ট  পাশ করার ব্যবস্থা হয়। ওঁরা ভাবছেন, পিছনের দরজা দিয়ে আনতে চাইছি। তা নয়। এখানে রিক্সাওয়ালা,পড়ুয়াসহ অনেকেই জায়গা পেতে পারেন। আমাদের রাজ্যের বিরোধী দলনেতাকে  ভূতে তাড়া করেছে। তাই উনি এইসব বলছেন।”

 

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...