Saturday, May 9, 2026

রাজহাঁসের ডিমে সৌরভের প্রতিকৃতি! জন্মদিনে বিশেষ উপহার মহারাজ ভক্ত শিল্পীর

Date:

Share post:

৪৯- এ বাংলার মহারাজ (Maharaj) সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly)। জন্মদিনে (Birthday) দিনভর শুভেচ্ছার (Wish) বন্যায় ভাসছেন প্রাক্তন ভারত অধিনায়ক (Ex Indian Captain)। দিনের সবচেয়ে বড় প্রাপ্তি মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্বয়ং তাঁর বাড়িতে গিয়ে ফুল-মিষ্টি সহ শুভেচ্ছা জানিয়ে এসেছেন।

কিন্তু অগুনিত ভক্তদের মধ্যে এক অনুরাগী রয়েছেন পূর্ব বর্ধমানের কালনায়। শিল্পী প্রসেনজিৎ দাস। যিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly’s Birth Day) জন্মদিনে বানিয়ে ফেলছেন এক বিশেষ উপহার। নজরকাড়া সেই শিল্পকর্ম এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

কী সেই উপহার?

একটি রাজহাঁসের ডিমের খোসার উপরই তৈরি করে ফেলছেন সপরিবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতিকৃতি। এই প্রতিকৃতি স্বয়ং ‘দাদা’র হাতেই তুলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন শিল্পী প্রসেনজিৎ। কালনার শ্যামগঞ্জপাড়াতে বাড়ি প্রসেনজিৎ দাসের। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা অধুনা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভের অন্ধভক্ত তিনি। তাই এ বছর প্রিয় ‘দাদা’র জন্মদিন উপলক্ষে বানিয়ে ফেলেছেন অদ্ভুত এই শিল্পকর্ম। ব্যাট ধরে ছক্কা হাঁকানো থেকে শুরু করে ডোনা ও কন্যা সানার প্রতিকৃতি শোভা পাচ্ছে ওই ডিমের খোলায়। সেখানে একটি গোলাপ ফুলও রয়েছে।

আরও পড়ুন- করোনার জেরে জাপানে জারি জরুরি অবস্থা, দর্শকশূন্য স্টেডিয়ামেই অলিম্পিক্স টোকিও-তে

 

Related articles

পালাবদলের পরেই ‘গণশক্তি’-র পাতাজোড়া রাজ্যের বিজেপি সরকারের বিজ্ঞাপন!

রাজ্যে পালাবদল ঘটতেই সিপিআইএমের (CPIM) দৈনিক মুখপত্র ‘গণশক্তি’-র (Ganashakti) পাতাজোড়া রাজ্য সরকারের বিজ্ঞাপন। বাংলায় বিজেপি সরকার আসতেই শিকে...

সেলফির নামে রোহিতের কোটি টাকার ঘড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা! ক্ষুব্ধ হিটম্যান

অনুরাগীর নিজস্বী তোলার আবদার মেটাতে গিয়ে বড় ক্ষতির মুখে পড়তে হচ্ছিল প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma)।...

ডোপিং বিতর্কে নোটিশ যশস্বী-শেফালিকে!

আইপিএল চলাকালীন বিতর্কে জড়িয়ে পড়লেন রাজস্থান রয়্যালস দলের তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ডোপ টেস্ট সংক্রান্ত নিয়ম...

শপথেই সোশ্যালে পালাবদল: সবুজ থেকে গেরুয়ায় ‘পথে’ বদল রাজ্য পুলিশের

রাজনীতির মিডিয়া নির্ভরশীলতা রাজনীতির পট পরিবর্তনের সঙ্গেই পরিবর্তনশীল। তাই বাংলায় নতুন সরকারের পালাবদলের দিন থেকে প্রশাসনিক স্তরেও সোশ্যাল...