Sunday, May 17, 2026

দলবদলুরা অন্য গাছের ছাল: দিলীপ, দল ভাঙানোর সময় মনে ছিল না? পাল্টা কুণাল

Date:

Share post:

তৃণমূল থেকে ভোটের আগে বিজেপিতে যোগ দিয়ে হারের পর যারা এখন নিত্য হা-হুতাশ করছেন সেই সব দলবদলু নেতাদের প্রবল কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। তিনি তাঁদের অন্য গাছের ছাল বলে উল্লেখ করলেন। আর তার পাল্টা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (kunal ghosh) বললেন, অন্য দল ভাঙানোর সময় এটা মাথায় ছিল না কেন?

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর বিজেপির একাধিক নেতা-কর্মীকেই বেসুরো দেখাচ্ছে। বিশেষ করে, নানা সময় দলবিরোধী মন্তব্য করছেন তৃণমূল থেকে আসা নেতা-নেত্রীরা। আর এই নিয়ে এবার বেসুরো নেতাদের প্রকাশ্যে আক্রমণ করলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। দলের বেসুরোদের তিনি অন্য গাছের ছালের সঙ্গে তুলনা করলেন। শুক্রবার দিলীপ ঘোষ বলেন, নতুনরা আমাদের দলকে এখনও বুঝে উঠতে পারেননি, তাই তাঁদের সমস্যা হচ্ছে। ভোটের আগে এরা নানারকম স্বার্থে এসেছিলেন। দলে যারা পুরনো, তাঁদের কোনও সমস্যা নেই। দিলীপের মন্তব্য, অন্য গাছের ছাল লাগিয়েছিলাম, এখন খসে পড়ে গিয়েছে।

দিলীপ ঘোষের এই মন্তব্যকে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাঁর কথায়, এখন দীর্ঘশ্বাস ফেলে লাভ নেই। দল ভাঙানোর সময় এটা খেয়াল করা উচিত ছিল। কুণাল আরও বলেন, কদিন বাদে দিলীপ ঘোষেরও বিজেপিতে দমবন্ধ লাগবে।

আরও পড়ুন- ভাইরাল ‘বাবাকে বলো’: নিরাপত্তাকর্মীর পরিচয়ে নিজেই কথা বলে ফেললেন শিশির!

 

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...