Monday, March 16, 2026

রাজ্য বিজেপিতে বড়সড় সাংগঠনিক রদবদল? দিলীপকে হঠাৎ তলব নাড্ডার

Date:

Share post:

হঠাৎই বিজেপির (Bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) জরুরি তলব করলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (Jp Nadda)। শনিবার, রাতেই দিল্লি যাচ্ছেন দিলীপ। রবিরার, সকালে বৈঠকের সম্ভাবনা বলে সূত্রের খবর।

সূত্রের খবর, রাজ্য বিজেপিতে বড় ধরনের সাংগঠনিক রদবদল হতে পারে। মোদি মন্ত্রিসভার রদবদলে বাদ পড়েছেন বাংলার দুই মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এবং দেবশ্রী চৌধুরী (Dabasree Chowdhury)। এর মধ্যে দেবশ্রীকে সাংগঠিক স্তরে বড় দায়িত্ব দেওয়া হতে পারে বলে বিজেপি সূত্রে খবর।

একই সঙ্গে বিজেপির যুব মোর্চার সভাপতির পদেও বদল হওয়ার সম্ভাবনা। কিছুদিন আগেই ফেসবুকে পোস্ট করে যুবমোর্চার সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন সৌমিত্র খাঁ (Soumitra Khan)। ফেসবুক লাইভে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। পরে আবার ঢোঁক গিলে ফিরেও আসেন। কিন্তু বারবার প্রকাশ্যে তাঁর এই ধরনের দল বিরোধী মন্তব্য গেরুয়া শিবিরকে অস্বস্তিতে ফেলছে। সুতরাং, সেই পদে বদলের সম্ভাবনা রয়েছে। আর কোনও পদে নতুন কাকে বসায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, সেটাই দেখার।

আরও পড়ুন-ভিড় বাড়ছে , তাই সোমবার থেকে আরও বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা

তবে, শুধু সৌমিত্র খাঁ নন, বাবুল সুপ্রিয়, রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ অনেক নেতাই বেসুরো। এদিকে বঙ্গভঙ্গ নিয়ে উত্তরের নেতাদের মতের সঙ্গে প্রকাশ্যে দূরত্ব বজায় রাখছে রাজ্যে নেতৃত্ব। এই পরিস্থিতিতে সর্বভারতীয় সভাপতির সঙ্গে রাজ্য সভাপতির বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজ্যনৈতিক মহল।

 

spot_img

Related articles

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...