Sunday, May 17, 2026

ফের নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ,চিন্তা বাড়াচ্ছে মৃত্যু

Date:

Share post:

প্রতিনিয়তই ওঠানামা করছে দেশের দৈনিক সংক্রমণের কোভিড গ্রাফ। টানা কয়েকদিন সংক্রমণ উর্ধ্বমুখী হওয়ার পর ফের সামান্য কমল দৈনিক সংক্রমণের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৫০৬ জন। শনিবারের তুলনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও এখনও তা ৯০০-এর কাছেই। গত ২৪ ঘণ্টায় করোনায় বলি হয়েছেন ৮৯৫ জন।

তবে সুস্থতার ধারা এখনও অব্যাহতই রয়েছে।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এখনও পর্যন্ত মোট ২ কোটি ৯৯ লক্ষ ৭৫ হাজার ৬৪ জন সুস্থ হয়ে উঠেছেন। এই মূহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৫৪ হাজার ১১৮ জন।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে , এইনিয়ে রবিবার পর্যন্ত দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮ লক্ষ ৩৭ হাজার ২২২।এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮ হাজার ৪০ জনের। পাশাপাশি জোরকদমে চলছে টিকাকরণ কর্মসূচি। তৃতীয় ঢেউ রুখতে টিকাকরণের উপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। রবিবার পর্যন্ত দেশে মোট ৩৭ কোটি ৬০ লক্ষ ৩২ হাজার ৫৮৬ জন টিকা পেয়েছেন।

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...