Friday, May 15, 2026

কলকাতা লিগ না খেললে অবনমনে এসসি ইস্টবেঙ্গল, জানালেন আইএফএ সচিব

Date:

Share post:

সোমবার আইএফএতে( Ifa) আসন্ন কলকাতা লিগের ( kolkata league) বৈঠকেও উপস্থিত ছিল না এসসি ইস্টবেঙ্গলের ( sc east bengal) কোন কর্তা। এদিন আইএফএ তে আসন্ন কলকাতা ফুটবল লিগের অংশগ্রহণকারী ১৪টি ক্লাবকে নিয়ে ছিল বৈঠক। সেই বৈঠকে বাকি ১৩ ক্লাবের কর্তারা উপস্থিত থাকলেও, ছিল না ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে কোন কর্তা।

এখনও অবধি দলগঠন তো দূর, ফাইনাল টার্মশিটে সইও পর্যন্ত হয়নি এসসি ইস্টবেঙ্গলের। এর ফলে এসসি ইস্টবেঙ্গলের আসন্ন কলকাতা ফুটবল লিগ খেলা প্রশ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছে। এক্ষেত্রে বড় প্রশ্ন যেটি সামনে আসছে, তা হল, যদি এসসি ইস্টবেঙ্গল কলকাতা ফুটবল লিগ না খেলে, সেক্ষেত্রে কি হবে? এই নিয়ে কড়া জবাব দিলেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ‍্যায়।

এদিন তিনি বলেন,” যদি এসসি ইস্টবেঙ্গল না খেলে, তাহলে ওরা একেবারে নীচে চলে যাবে। তখন আমাদের আলোচনা করতে হবে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য। যদি প্রতিটি ডিভিশনের খেলা হয়, তাহলে অবনমন থাকবে। সেক্ষেত্রে যদি কোনও ক্লাব না খেলে, তাহলে সংবিধান অনুযায়ী তাদের অবনমনে পাঠানো হবে। যদিও এখনই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। যদি না খেলে এসসি ইস্টবেঙ্গল তখন আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে এসসি ইস্টবেঙ্গলের কোন কর্তা না আসা নিয়ে আইএফএ সচিব বলেন,” শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের সিইও আমাদের জানিয়েছেন যে তিনি ব্যক্তিগত কারণে আসতে পারেননি। ইতিমধ্যেই আমরা নীতু সরকারদের সাথে কথা বলেছি। স্পোর্টিং রাইটস থাকুক না থাকুক, আমরা চাই বাংলা ফুটবলের স্বার্থে ইস্টবেঙ্গল খেলুক। ওনারা যখন বলবেন, আমরা বসতে রাজি আছি। কিন্তু না চাইলে তো জোর করে বসানো যায় না।”

আসন্ন কলকাতা লিগে এসসি ইস্টবেঙ্গলের কি অবস্থান হবে তা বিষয়ে পরিষ্কার করে জানাতে আইএফএ সাতদিনের ডেডলাইন দিয়েছে এসসি ইস্টবেঙ্গলকে। এখন দেখা যাক কি করে তারা।

এদিকে এসসি ইস্টবেঙ্গলকে ধরেই  দুই গ্রুপে ১৪ টি দলকে ভাগ করল আইএফএ।

আরও পড়ুন:দ্বিতীয় টি-২০ ম‍্যাচে ইংল‍্যান্ডকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল ভারতীয় দল

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...