Saturday, March 14, 2026

নাড্ডা-দিলীপ বৈঠক: ‘বেসুরো’ নব্যদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ইঙ্গিত রাজ্য সভাপতির

Date:

Share post:

বাংলার নব্য-তৎকাল বিজেপিদের কড়া ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু! দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (Jp Nadda) সঙ্গে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বৈঠকের পরে এই ইঙ্গিতই মিলল।

সোমবার বিকেল পাঁচটা নাগাদ দিল্লিতে নাড্ডার বাড়িতে বৈঠক করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। যদিও তিনি দিল্লি পৌঁছেছেন শনিবার রাতে। রবিবার বৈঠকের কথা থাকলেও সেদিন তা হয়নি। সোমবার বিকেলে দুজনের মধ্যে প্রায় এক ঘণ্টারও বেশি সময় আলোচনা হয়। পরে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে দিলীপ ঘোষ জানান, যেসব নেতা দলের শৃঙ্খলা ভেঙে বাইরে প্রকাশ্যে মন্তব্য করছেন, তাঁরা ঠিক কাজ করছেন না। পুরনো বিজেপির নেতা-কর্মী যাঁরা পার্টির ডিসিপ্লিন মেনে চলেন তাঁরা এই ব্যবহারে অসন্তুষ্ট এবং বিব্রত। বেসুরদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে ইঙ্গিত দেন দিলীপ ঘোষ।

সৌমিত্র খান (Soumitra Khan), রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee), পরবর্তীকালে বাবুল সুপ্রিয় (Babul Supriyo)-সহ বিভিন্ন নেতৃত্ব দলের বিরুদ্ধে প্রকাশ্যে হয় সংবাদমাধ্যমে, না হলে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন। এর বিরুদ্ধাচরণ করে আবার আদি বিজেপি-র (Bjp) অনেক নেতা-নেত্রী ফেসবুক লাইভে (Facebook Live) তাঁদের অসন্তোষ প্রকাশ করেছেন। এতে দলীয় শৃঙ্খলার অবনতি ঘটছে বলে নাড্ডার কাছে দিলীপ ঘোষ অভিযোগ করেছেন বলে বিজেপি সূত্রে খবর। এদিন বৈঠকে এ নিয়ে দীর্ঘক্ষণ দুই নেতার মধ্যে কথা হয়। দলের বিরুদ্ধে কথা বলা নেতাদের মধ্যে বেশিরভাগই কিছুদিন আগেই অন্যদল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। সূত্রের খবর, বৈঠকে বেসুরদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন জেপি নাড্ডা।

spot_img

Related articles

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...