Friday, May 15, 2026

বিশ্ববাংলার গামছা জড়িয়ে রথের রশি টানলেন পুরীর সেবায়েতরা

Date:

Share post:

বিশ্ববাংলার লোগো লাগানো গামছা গায়ে জড়িয়ে রথের রশি টানলেন মন্দিরের পুরোহিত,সেবায়েতরা। কুরিয়ারের মাধ্যমে এই গামছা পৌঁছে যায় মন্দির কর্তৃপক্ষের কাছে।আজ, রথযাত্রার দিনে এই গামছাগুলি জড়িয়ে পুরোহিত,সেবায়েত থেকে শুরু করে অনান্য কর্মীরাও রথ টানে।

জানা গেছে, কোভিড বিধি নিষেধ মেনে মাত্র ৩ হাজার সেবায়েত ও ১ হাজার কর্মী নিয়ে রথযাত্রার  অনুষ্ঠান হয়। যাঁরাই আজকের অনুষ্ঠানে হাজির ছিলেন তাঁদের সকলেই বিশ্ববাংলার এই গামছা গায়ে চড়িয়ে রথ টানেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শিল্পকে দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিতেই এই বিশ্ববাংলা ব্র্যান্ডের সূচনা করেন। সেইমতো পুরীর রথযাত্রায় পুরোহিত থেকে সেবায়েত সকলের গায়ে এই লোগো লাগানো গামছার মাধ্যমে সারা বিশ্বের বহু মানুষের কাছে বাংলার এই শিল্প পৌঁছে যাবে বলে আশা করা যায়।

করোনা আবহে যদিও এবারের রথযাত্রা অনুষ্ঠান দর্শকশূন্য। তবে টেলিভিশনের সম্প্রচারের মাধ্যমে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার অনুষ্ঠান দেখা যাবে। আর তাতেই বাড়বে বাংলার গরিমা।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...