Thursday, May 14, 2026

করোনা পরিস্থিতিতে লরিতে চেপে মাসিরবাড়ি গেলেন মদনমোহন

Date:

Share post:

রথে নয়, এ বছরও লরিতে চেপে মাসির বাড়ি গেলেন মদনমোহন। করোনা পরিস্থিতিতে ভক্তদের ভিড় এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।

লরিকেই কাট-আউট ফেস্টুন দিয়ে রথের মত সাজিয়ে তোলা হয়েছে৷ দুটি কাঠের ঘোড়াও সাজিয়ে রাখা হয়েছে রথের সামনে। তাতে চেপেই মাসিবাড়ি ডাঙ্গরাই মন্দিরে গেলেন কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন। আজ, সোমবার বিকেল ৫ টায় এই রথের আদলে তৈরি গাড়িটি ঠাকুরকে নিয়ে রওনা হয় মদনমোহন মন্দির থেকে গুঞ্জবাড়ি ডাঙ্গরাই মন্দিরের উদ্দেশ্যে৷

আরও পড়ুন-বিশ্ববাংলার গামছা জড়িয়ে রথের রশি টানলেন পুরীর সেবায়েতরা

দেবোত্তর ট্রাস্ট বোর্ড সভাপতি জেলাশাসক পবন কাদিয়ান এই রথযাত্রার সূচনা করেন। জেলাশাসক বলেন, সব নিয়ম মেনে রথযাত্রা অনুষ্ঠান হয়েছে। জেলাশাসক নিজেও পায়ে হেটে গুঞ্জবাড়িতে যান। বিশ্বসিংহ রোডের দুপাশে ভিড় করেন ভক্তরা। ১৮৮৯ সালে মদনমোহন মন্দির প্রতিষ্ঠা করেন মহারাজা নৃপেন্দ্র নারায়ন। এরপর থেকে এই মন্দিরে রথযাত্রার অনুষ্ঠান হয়।

 

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...