Wednesday, June 24, 2026

গ্রেটার নেতা অনন্ত মহারাজের সঙ্গে সাক্ষাৎ তৃণমূল বিধায়কের! বাড়ছে জল্পনা

Date:

Share post:

রথযাত্রা উপলক্ষ্যে দিনহাটার গোসানিমারী কামতেশ্বরী মন্দিরে পুজো দিতে এসেছিলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজ। সেই সময় তার সঙ্গে মন্দিরে দেখা করতে গিয়েছিলেন সিতাই বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক জগদীশ বসুনিয়া।

তাঁদের এই সাক্ষাৎকার ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। কারণ গ্রেটার নেতা অনন্ত মহারাজের বাড়িতে গিয়ে এক মাস আগেই দেখা করেছিলেন উত্তরবঙ্গ প্রাক্তন উন্নয়ন মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। এবারে তৃণমূল কংগ্রেসের বিধায়কের সঙ্গে সাক্ষাৎ ঘিরে জল্পনা বাড়ছে। যদিও সিতাইয়ের বিধায়কের দাবি, এটা ছিল শুধু সৌজন্য। অনন্ত মহারাজ তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন কিনা তা নিয়ে কোনো কথা হয়নি।

আরও পড়ুন-বিশ্ববাংলার গামছা জড়িয়ে রথের রশি টানলেন পুরীর সেবায়েতরা

গত বিধানসভা নির্বাচনের আগে কোচবিহারে বিজেপির দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময় কোচবিহার রাসমেলা মাঠে সভামঞ্চে সেখানে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা যায় অনন্ত মহারাজকে। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অসমে গিয়ে দেখা করেছিলেন তার সঙ্গে৷ তবে কি তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে অনন্ত মহারাজের? যদিও কোনো প্রতিক্রিয়া দেননি গ্রেটার নেতা৷

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...