Saturday, May 16, 2026

স্বস্তি বাড়িয়ে রাজ্যে দৈনিক সংক্রমণ অনেকটাই কমলো, কমছে মৃত্যুও

Date:

Share post:

রাজ্যে অনেকটাই কমলো দৈনিক আক্রান্তের সংখ্যা। পাশাপাশি কমেছে মৃতের সংখ্যাও।

সোমবার স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৮৮৫। একই সময়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। সবমিলিয়ে রাজ্যে ক্রমশ নিম্নমুখী কোভিড গ্রাফ।
সংক্রমণ কমার পাশাপাশি কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৪, ৫৩১। এই সময়ের মধ্যে বেড়েছে সুস্থতার সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,২৪৪ জন। এই মুহুর্তে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ১৩ হাজার ১৪-এ। সংক্রমণের শীর্ষে এখনও রয়েছে উত্তর ২৪ পরগনা (৯০)। তারপরেই রয়েছে দার্জিলিং (৭৭)। এছাড়া পূর্ব মেদিনীপুরেও নতুন ভাবে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৭ জন৷ কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৫ জন। মুর্শিদাবাদ, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন আক্রান্তের সংখ্যা ১০-এর নীচে নেমে এসেছে।

ওদিকে, রাজ্যে তৃতীয় ঢেউ রুখতে জোরকদমে চলছে টিকাকরণ। সোমবার পর্যন্ত টিকা পেয়েছেন ৮৯ হাজার ৩৬৭ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে দু’কোটি ৪১ লক্ষ ৫৭ হাজার ৬৮৭ জন টিকা পেয়েছেন।

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...