Sunday, May 3, 2026

কলকাতা লিগে বিদেশি সই করানোর নিয়ম কেন বদলাতে চলেছে আইএফএ?

Date:

Share post:

কলকাতা লিগে বিদেশি খেলানোর নিয়মে হঠাৎই বদল আনতে চলেছে আইএফএ। এই বছর তিন জন বিদেশি সই করিয়ে দু’জনকে খেলানো যাবে বলে আগে জানিয়েছিল আইএফএ । অথচ সোমবার আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় নয়া সিদ্ধান্তের কথা জানান ।
বিশ্বস্ত সূত্রে খবর, মোহনবাগানের তরফ থেকে আইএফএ কে অনুরোধ করা হয় লিগে বিদেশি ফুটবলারের সংখ্যা বাড়ানো হোক। সে ক্ষেত্রে বিদেশি ফুটবলারদের কলকাতা লিগে ঘুরিয়ে-ফিরিয়ে খেলিয়ে তারা দেখে নিতে পারবে।
যে কারণে ছ’জন বিদেশিকেই কলকাতা লিগের দলে সই করানোর সিদ্ধান্ত নিয়েছে আইএফএ । আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় অবশ্য বলেছেন, যদি এটিকে মোহনবাগান, মহমেডান তাদের বিদেশিদের কলকাতা লিগে দেখে নিতে চায়, সেটা তো ভাল বিষয়। কোনও সমস্যা তো এতে নেই। তবে মাঠে বিদেশি খেলানোর নিয়মে কোনও বদলাচ্ছে না। তিন জন বিদেশিকে দলে রাখা যাবে। খেলানো যাবে দু’জনকে।

কিন্তু প্রশ্ন উঠেছে, বড় দলগুলো ছ’জন বিদেশি সই করাতে পারলেও লিগের ছোট দলগুলোর পক্ষে সেই আর্থিক বোঝা বহন করা সম্ভব নয়। তবে মুষ্টিমেয় কয়েকটি দলকে সুযোগ করে দিয়ে বাড়তি সুবিধা পাইয়ে দিতে কেন এমন একটি সিদ্ধান্ত নিল আইএফএ, তা দিয়ে ময়দানে শুরু হয়েছে গুঞ্জন।

Related articles

বিধাননগর কলেজের স্ট্রংরুমের সামনে উত্তেজনা, কমিশন-কেন্দ্রীয় বাহিনীকে নিশানা তৃণমূলের 

বাংলার বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ভোট গণনা শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগে বারবার শিরোনামে...

দিল্লির বিবেক বিহার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

দিল্লির (Delhi) বিবেক বিহার (Vivek Bihar) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে এবং রবিবার সকালের এই ঘটনায় ১০...

ট্রেনের বগির মাথায় শুয়ে যুবক! মারাত্মক কাণ্ড বিভূতি এক্সপ্রেসে

নির্ধারিত সময় মেনেই শনিবার পানাগড় স্টেশনে (Panagarh Station) ঢুকেছিল বিভূতি এক্সপ্রেস (Bibhuti Express)। আচমকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।...

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...