Friday, May 15, 2026

কভেন্ট্রি সিটি এফসি-তে সই করলেন ব্রাইট

Date:

Share post:

ইংল্যান্ডে দ্বিতীয় ডিভিশন ক্লাব কভেন্ট্রি সিটি এফসিতে( Coventry city FC )যোগ সই করলেন ব্রাইট এনোবাখারে( Bright Enobakhare)। গত মরশুমে এসসি ইস্টবেঙ্গলের ( sc east bengal) হয়ে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। মাত্র কয়েকদিনেই লাল-হলুদ সমর্থকদের মন কেড়ে ছিলেন তিনি। এফসি গোয়ার ( fc goa) বিরুদ্ধে ব্রাইটের করা গোল চমকে দিয়েছিল সকলকে।

২০১৮-১৯ মরশুমে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে লোনে কভেন্ট্রিতে খেলেছিলেন ব্রাইট। ১৮ ম্যাচে ছয় গোল ও তিন অ্যাসিস্ট করেছিলেন তিনি। আর এর জেরে ক্লাবের সেরা যুব খেলোয়াড়ের সুযোগ পেয়েছিলেন ব্রাইট।

ব্রাইটের কভেন্ট্রি সিটি এফসি-তে যোগ দেওয়াতে উচ্ছ্বসিত ক্লাবের ম্যানেজার মার্ক রবিনস। কভেন্ট্রির ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা খুবই খুশি কভেন্ট্রি সিটিতে ব্রাইটকে আবারও স্বাগত জানাতে পেরে। ব্রাইট অত্যন্ত প্রতিভাবান একজন ফুটবলার, যার ক্ষমতা রয়েছে খেলা ঘুরিয়ে দেওয়ার এবং কোনও কিছু না হওয়া থেকে সুযোগ তৈরি করে নেওয়ার। আমরা উচ্ছ্বসিত আবারও ওর সাথে কাজ করতে পারার জন্য।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...