Saturday, March 14, 2026

স্ত্রীকে মেরে বাড়িতেই পুঁতে সাত দিন ধরে মদ খেয়ে হুল্লোড়, গ্রেফতার স্বামী

Date:

Share post:

স্ত্রীকে খুন করে বাড়ির পিছনে মাটিতে পুঁতে দেওয়ার অভিয়োগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। তার পর এক সপ্তাহ ধরে দিব্যি বাড়িতে রান্না, খাওয়াদাওয়া করছিলেন স্বামী। মদ খেয়ে বন্ধুদের সঙ্গে হুল্লোড়ও করছিলেন বলে প্রতিবেশীদের দাবি। স্ত্রীকে পাওয়া যাচ্ছে না বলে পুলিশের কাছে নিখোঁজের ডায়েরিও করেছিলেন। শেষ রক্ষা হল না। স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার হলেন স্বামী। মালদহের চাঁচলের স্বরূপগঞ্জের ঘটনা।

মঙ্গলবার বিকেলে গর্ত থেকে পচা দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ হয় কয়েকজন প্রতিবেশীর। সেখানে গিয়ে গর্তে মৃতদেহ দেখতে পান তারা। তার পরেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকায় পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী।

পুলিশ জানায়, নিহত বধূর নাম কালো বিবি(৩২)। সন্ধ্যা হয়ে যাওয়ায় এদিন অবশ্য গর্ত খুঁড়ে দেহ তুলতে পারেনি পুলিশ। পরে পুলিশের জেরায় স্ত্রীকে খুনের কথা স্বীকার করে নেন স্বামী মহম্মদ আলি। পুলিশ তাকে গ্রেফতার করে। চার সঙ্গীকে নিয়ে আলি তার স্ত্রীকে খুন করেছে বলে পুলিশকে জেরায় জানিয়েছে। বাকি তিনজনের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে।

কি কারণে স্ত্রীকে খুন করা হয়েছে তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। সম্প্রতি কালিয়াচকে আসিফ বলে এক যুবক বাড়ির লোকজনকে খুন করে বাড়িতে পুঁতে রেখে বহাল তবিয়তে ছিল। সেই পরিবারের একজন পুলিশে অভিযোগ করলে ঘটনাটি সামনে আসে। এবার চাঁচলে কালিয়াচক কান্ডের প্রায় পুনরাবৃত্তি হওয়ায় এলাকা জুড়েই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...