Friday, April 24, 2026

কংগ্রেসের শঙ্কর মালাকার যোগ দিচ্ছেন তৃণমূলে ? জোর জল্পনা

Date:

Share post:

প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি শঙ্কর মালাকার তৃণমূলে যোগ দিচ্ছেন? উত্তরবঙ্গ জুড়ে আপাতত এই জল্পনা৷ শোনা যাচ্ছে, বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল ভবনে তিনি না’কি হাতে তুলে নেবেন তৃণমূল পতাকা৷ কংগ্রেসের অভিজিৎ মুখোপাধ্যায়ের পর এবার শঙ্কর মালাকারও তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে৷ শঙ্কর মালাকার প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি’র পাশাপাশি এআইসিসি’র সদস্যও।

২১ জুলাইয়ের আগেই দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল হতে পারে বলে খবর। শিলিগুড়ির শঙ্কর মালাকারের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়াও প্রায় চূড়ান্ত৷ চর্চা চলছে মালাকার ওখানে সংগঠনের কিছু দায়িত্ব পেতে পারেন৷ তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

 

শঙ্কর মালাকার সত্যিই তৃণমূলে যোগ দিলে শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গে কংগ্রেসের সংগঠন আর থাকবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেস রাজনীতিতে শঙ্কর মালাকার বরাবরই ছিলেন সোমেন মিত্রের ঘনিষ্ঠ৷

Related articles

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...

যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা...

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...