Saturday, May 16, 2026

তিনধাপে দিঘার উন্নয়ন: সুসজ্জিত মোবাইল ভ্যান প্রদান করে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ঘূর্ণিঝড় ইয়াসে (Yaas) তছনছ হয়ে গিয়েছিল দিঘা, মন্দারমণি, তাজপুর-সহ পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল। তা পুনর্গঠনে কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার, নবান্নে (Nabanna) তা দ্রুত সম্পন্ন করার জন্য তিন ধাপে কাজের কথা ঘোষণা করলেন। প্রথম ধাপ হিসেবে দিঘার সৈকতে ঘূর্ণিঝড়ের দাপটে ভেঙে পড়া দোকানগুলি ফের চালুর জন্য ৫২ টি মোবাইল (Mobile) ভেন্ডিংকার ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হল। নবান্ন থেকে ভার্চুয়ালি ব্যবসায়ীদের সেসব প্রদান করেন মুখ্যমন্ত্রী। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, মহকুমা শাসকের হাত থেকে নতুন, সুদৃশ্য ভ্যানগুলি নেন ব্যবসায়ীরা।

পরবর্তী ধাপে আরও ৩০টি প্রকল্প হবে। এছাড়া উপকূলবর্তী অঞ্চলকে ফের সাজিয়ে তুলতে দিঘা ও সুন্দরবন – এই দুটি মাস্টারপ্ল্যানের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

মমতা জানান, ক্ষতিগ্রস্তদের জন্য রাজ্য সরকারের তরফে ‘দুয়ারে ত্রাণ’ দেওয়া চলছে। ১৯.১ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পৌঁছে গিয়েছে। এর জন্য সরকারের ৩৬৪.৩ কোটি টাকা খরচ হয়েছে। এই ত্রাণের খরচের কোনও সাহায্যই যে কেন্দ্রের থেকে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

তবে, ফের সৈকতে পসরা সাজিয়ে বসতে পারবেন- নতুন সুসজ্জিত সরকারি মোবাইল ভ্যান পেয়ে এই আশায় ব্যবসায়ীরা।

আরও পড়ুন- ভারত নয়, এবার কোভিড সংক্রমণের ভরকেন্দ্র হল ইন্দোনেশিয়া

 

 

Related articles

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...