Wednesday, May 13, 2026

দলীয় কর্মসূচিতে “গরহাজির”-এ রেকর্ড গড়া বিজেপির তিন বিধায়ক নিয়ে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

ফের পদ্ম শিবিরের তিন বিধায়ককে নিয়ে শুরু হল নতুন করে জল্পনা। একদিকে যখন ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে আন্দোলনে ঝাঁজ বাড়াচ্ছে বিজেপি, ঠিক সেই সময়েই বৃহস্পতিবার বনগাঁয় করোনা টিকায় স্বজনপোষণ এবং দুর্নীতির অভিযোগ নিয়ে বিজেপির আন্দোলন কর্মসূচীতে গরহাজির পদ্ম শিবিরের তিন বিধায়ক। বিজেপির সেই কর্মসূচিতে উপস্থিত থাকার ডাক পেয়েও যাননি বাগদার বিধায়ক বিশ্বজিৎ বিশ্বাস, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া এবং গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর। ফলে ফের নতুন করে জল্পনা শুরু হল পদ্ম শিবিরের এই তিন বিধায়ককে নিয়ে।

করোনা টিকা নিয়ে স্বজনপোষণ এবং দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার বনগাঁ মহকুমা শাসকের অফিসে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল বিজেপির। কিন্তু বাগদার বিধায়ক বিশ্বজিৎ বিশ্বাস, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া এবং গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, পদ্মশিবিরের এই তিন বিধায়ক এদিন গরহাজির ছিলেন। আন্দোলনের কোনও পর্বেই এদের দেখা যায়নি। প্রসঙ্গত বৃহস্পতিবারের বিজেপির এই কর্মসূচিতে প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক বনগাঁ মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়। পরে স্মারকলিপিও জমা দেয় তারা। তবে কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন মজুমদার। ফলে ওই তিন বিধায়কের পদক্ষেপ ঘিরে নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে।

তবে কর্মসূচিতে ডাক পাওয়ার কথা স্বীকার করেছেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ বিশ্বাস। শরীর খারাপ থাকার জন্যই এদিনের কর্মসূচীতে যোগ দেননি বলে জানিয়েছেন তিনি। গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর অবশ্য বলেছেন, তিনি অসুস্থ ছিলেন এছাড়াও মতুয়া মহাসংঘের কাজ নিয়ে ব্যস্ত থাকার কারনে তিনিও যোগ দিতে পারেননি। তবে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে এর আগেও বিজেপির একাধিক দলীয় কর্মসূচীতে দেখা যায়নি এই তিন বিধায়ককে। বিজেপি বিধায়কদের এই বারবার অনুপস্থিতি বিজেপির অন্দরের অস্বস্তি যে আরও বাড়াচ্ছে তা একপ্রকার স্পষ্ট।

আরও পড়ুন- শনিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স, স্টাফ স্পেশ্যাল ট্রেনে বিশেষ ছাড় পরীক্ষার্থীদের

 

Related articles

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...