Saturday, March 14, 2026

করোনা বিধি ভেঙে দেদার পার্টি- হুল্লোড়, কাঠগড়ায় হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল

Date:

Share post:

এবার মহানগরীর (Kolkata) আরও এক অভিজাত হোটেল (covid protocol) কোভিড বিধি নস্যাৎ করে নাচ-গান হৈ-হুল্লোড় করে রাতভর পার্টিতে মেতে রইল । পার্ক হোটেল(the park Hotel) এর পর এবার কোভিড বিধি ভঙ্গ করে কাঠগড়ায় হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনাল(Hotel Hindustan international)। মধ্য কলকাতার এই চূড়ান্ত অভিজাত হোটেল টি রাজ্য সরকারের নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সঙ্গে প্রচুর লোকের জমায়েত তো করেছি করেছেই। পাশাপাশি আবগারি দফতরের নিয়ম ভেঙে রাত আটটার পরও মদের ফোয়ারা ছুটিয়েছে।  উপলক্ষ ছিল একটি জন্মদিনের পার্টি। পার্টিটি ছিল গত ১০ জুলাই মিন্টো পার্কে হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনালে । জানা গিয়েছে, ওই জন্মদিনের পার্টিতে ৫০ জনের বেশি লোকজন হাজির হয়েছিলেন হোটেলে। অথচ রাজ্যে বর্তমানে যে বিধি-নিষেধ জারি রয়েছে তাতে ৫০ জনের বেশি লোকের জমায়েত হওয়া উচিৎ নয়। এ ছাড়া রাজ্যের আবগারি দফতরের স্পষ্ট নির্দেশিকা রয়েছে, রাত ৮টার পর মদ পরিবেশন করা যাবে না। অভিযোগ, এই হোটেলের পার্টিতে ৮ টার পরও দেদার মদ পরিবেশন করা হয়েছে। আর জানা গিয়েছে এই হোটেলে এই ঘটনা শুধুই একদিন নয়। আগেও বেশ কয়েকবার তারা কোভিড প্রটোকল ভেঙেছে । গোপন সূত্র মারফত আবগারি দফতরের আধিকারিকদের কাছে এই খবর ছিল যে এখানে কোভিড বিধি মোটেই মানা হচ্ছে না। তাই সূত্র মারফত খবর পেয়েই হোটেলে হানা দেন তাঁরা রাজ্যের আবগারি দফতরের আধিকারিকরা। সেখানেই হাতেনাতেই ধরে ফেলেন সকলকে।

এই ঘটনার জেরে হোটেলের ম্যানেজারকে তলব করা হয়েছে। জানা গিয়েছে হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে সন্তোষজনক উত্তর না পাওয়া গেলে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রয়োজনে করোনা বিধি ভঙ্গ করার অপরাধে হোটেল কর্তৃপক্ষের লাইসেন্সও বাতিল করে দেওয়া হতে পারে।

 

 

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...