Monday, May 18, 2026

TMCP-এর অভিনব উদ্যোগ, এবার মোবাইল কলার টিউনে “বাংলার যুবরাজ অভিষেক”!

Date:

Share post:

একুশের নির্বাচনে নিজেকে প্রমাণ করেছেন তিনি। তাঁর ওপর ভরসা রেখেছিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যেপাধ্যায়(Mamata Banerjee)। বিরোধীদের আক্রমণ সামলে তৃণমূল কংগ্রেসকে হ্যাট্রিক করিয়েছেন তিনি। এবার সর্বভারতীয় রাজনীতিতে তৃণমূলের বড় দায়িত্ব পালন করছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নেতৃত্বকে কুর্নিশ জানিয়ে আগেই গান বেঁধেছিল দলের ছাত্র সংগঠন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘বাংলার যুবরাজ অভিষেক’ গানটি। এবার সেই গান পৌঁছে যেতে চলেছে দেশবাসীর কাছে। ইতিমধ্যেই ‘বাংলার যুবরাজ অভিষেক’ গানটিকে কলার টিউনও বানানোর কাজে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। যে কোনও নেটওয়ার্ক ইউজাররাই কলার টিউন হিসেবে পেতে পারেন গানটি।

গানটিতে অভিষেককে ‘বাংলার যুবরাজ’ বলে তুলে ধরা হয়েছে। গানের প্রতিটি লাইনে তুলে ধরা হয়েছে তাঁর লড়াইকে। তাই লেখা হয়েছে, ‘‌গরীবের ভগবান, নারীদের সম্মান তোমার সাথে জড়িয়ে/বিপদের দিনে পেয়েছি তোমায় পাশে, দিয়েছ দুহাত বাড়িয়ে।’‌ এমনকী ‘সবুজ সেনাপতি’ বলেও সম্মান জানানো হয়েছে অভিষেককে। ৪ মিনিট ১০ সেকেন্ডের এই গানের ভিডিও অ্যালবামে দেখানো হয়েছে অভিষেক বন্দোপাধ্যায়ের বিভিন্ন জনসভার ছবি। উল্লেখ হয়েছে বিভিন্ন সময়ে কখনও ঘূর্ণিঝড় ইয়াসের পরে, কখনও আবার বজ্রপাতের ঘটনার জেরে মৃত্যু হওয়া মানুষদের বাড়ি যাওয়ার ভিডিও।

একুশের নির্বাচনের সুর বেঁধে দিয়েছিল দেবাংশু ভট্টাচার্যের খেলা হবে গান। নির্বাচনের স্লোগান হয়ে দাঁড়ায় ‘খেলা হবে’। এবার নতুন গানে অভিষেকের লড়াইকে তুলে ধরল তৃণমূল ছাত্র পরিষদ। গানটি গেয়েছেন কেশব দে। সুরও দিয়েছিলেন তিনি। আর গানের কথা লিখেছেন বাদল পাল। কলার টিউন হিসেবে গানটি পেতে ৫৩৭১২৫৪৫৩১৫ -এই কোডটি ব্যবহার করতে হবে। এছাড়া Jio Saavan App এবং Airtel WYNK Music অ্যাপ থেকেও কলার টিউন বানানো যেতে পারে গানটিকে।

আরও পড়ুন- কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বাংলাদেশি! বিস্ফোরক টুইট ব্রাত্য বসুর

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...