Monday, May 18, 2026

৪০ বছর ধরে বেদখল জমি ফিরে পেয়ে বৃদ্ধার চোখে জল

Date:

Share post:

৪০ বছর ধরে বেদখল বাস্তু জমি মাত্র সাতদিনে মুক্ত করলেন বিচারক। তাও ‘দুয়ারে’ গিয়ে। এমনকি গ্রামে গিয়ে সেই জমি আসল মালিকের হাতেও তুলে দিলেন বিচারক। সম্পত্তির মালিক, বৃদ্ধা গৌরী নায়েকের চোখ ছলছল করে উঠল। বৃদ্ধা জানালেন, ‘‌জন্মেও ভাবিনি জমি ফেরত পাব।’  এমনই এক ঘটনার সাক্ষী হয়ে রইলেন জামবনি ব্লকের ইটামার গ্রামের গ্রামবাসীরা।

ইটামারো গ্রামের বাসিন্দা গৌরী নায়েক ও অনিল বেরার বাড়ি পাশাপাশি। গত ৪০ বছর ধরে গৌরী দেবীর বাস্তু জমির কিছুটা অংশ দখল করে বেড়া দিয়ে ঘিরে দিয়েছিলেন লুলু ওরফে অনিল বেরা। বারবার বলা সত্ত্বেও কোনও লাভ হয়নি। লুলু তাতে কর্নপাত পর্যন্ত করেননি। উল্টে গৌরীর পাশের জমিতে লুলু সরকারি বাড়িও বানাতে শুরু করেছিলেন। এইসময়ই গৌরী বিনামূল্যে আইনি পরিষেবার কথা জানতে পারেন। গত ৮ জুলাই লিখিতভাবে ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুনীলকুমার শর্মাকে জানান। তাঁর অভিযোগের ভিত্তিতে প্রি–লিটিগেশন মামলা দায়ের করা হয়। এমনকি জামবনি ব্লকের বিএলআরও’‌র কাছে ওই জমি সংক্রান্ত রির্পোট তলব করেন বিচারক। ১৩ জুলাই রির্পোট পাওয়ার পর আজ ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুনীলকুমার শর্মা গ্রামে গিয়ে দু’পক্ষকে ডেকে সমস্যার সমাধান করেন। এরপরই জমি ফেরত পান গৌরী নায়েক।

ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুনীলকুমার শর্মা বলেন, ‘গত ৪০ বছর ধরে জমি সংক্রান্ত সমস্যা ছিল দু’পক্ষের মধ্যে। ৩ ফুট চওড়া ৪০ ফুট লম্বা জায়গা দখল করে রাখা হয়েছিল। আজকে দু’পক্ষের উপস্থিতিতে বিষয়টির নিষ্পত্তি করা হয়েছে। গৌরী নায়েকের জমি ফেরত দেওয়া হয়েছে।’

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...