Wednesday, May 13, 2026

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি: সাইকেল চালিয়ে সোমবার সংসদে যাবেন তৃণমূল সাংসদরা

Date:

Share post:

সব কিছু ঠিকঠাক থাকলে সাইকেলে সওয়ার হয়ে বেশির ভাগ তৃণমূল সাংসদরা সোমবার সংসদে যাবেন৷

পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতেই এই সিদ্ধান্ত ৷

সিদ্ধান্ত তো হয়েছে, কিন্তু কোনও সাংসদেরই সাইকেলের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ নেই৷ যারা সাইকেল চালাতে জানেন, রাজনৈতিক ব্যস্ততার কারণে ইদানিং তাঁদেরও আর সাইকেল চালানো হয়না৷ তাই আজ রবিবার বিকেলে হবে ‘ট্রায়াল- রান’। এই ‘পরীক্ষায়’ যারা পাশ করবেন, তাঁরাই সোমবার সাইকেলে সওয়ার হবেন৷

আরও পড়ুন:প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, মৃতের সংখ্যা বেড়ে ২২

প্রসঙ্গত, আগামীকাল, সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। ঠিক হয়েছে,
সোমবার দিল্লির সাউথ অ্যাভিনিউয়ের অফিসের সামনে থেকে সাইকেল চড়েই সংসদ ভবন যাবেন তৃণমূল সাংসদরা৷ রবিবার বিকেলেই এক সাংসদের বাসভবনের লনে হবে তার ট্রায়াল। দিল্লিতে ঝকঝকে সাইকেল ভাড়া পাওয়া যায়। ভাড়াতেই নেওয়া হবে সাইকেল। কথাও হয়ে গিয়েছে৷ এমন সাইকেল নেওয়া হচ্ছে যাতে তুলনায় বয়স্ক সাংসদদের তা চালাতে কোনও অসুবিধা না হয়। ইতিমধ্যেই সেইসব ভাড়ার সাইকেল পৌঁছে গিয়েছে ওই সাংসদের বাসভবনে৷ বেলা চারটে নাগাদ অন্যান্য সাংসদ চলে আসবেন৷ আর তারপরেই হবে ‘ট্রায়াল-রান’৷ পেট্রোল- ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল সাংসদদের এই অভিনব প্রতিবাদ আগামীকাল নজর কাড়বে গোটা দেশের৷

 

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...