Thursday, May 14, 2026

জন্মদিনেই তরুণের রহস্যমৃত্যু! গ্রেফতার বন্ধু

Date:

Share post:

জন্মদিনেই তরুণের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য গল্‍ফ গ্রিনে (Golf Green)। ঘটনায় জড়িত সন্দেহে বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ (Police)।

অভিযোগ, সোনারপুরের সুভাষগ্রামের বাসিন্দা রীতেশ (Ritesh) নামে ওই তরুণ জন্মদিন পালন করতে ১৫ তারিখ রাতে গল্ফ গ্রিনে বন্ধু কৌশিকের (Kaushik) বাড়িতে যায়। ১৬ তারিখ জন্মদিনের সকালে তাঁকে অসুস্থ অবস্থায় বন্ধুর বাড়ি থেকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। কৌশিককে গ্রেফতার করেছে পুলিশ। অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু হয়েছে।

পুলিশ (Police) সূত্রে খবর, তরুণের পেটে প্রচুর মদ পাওয়া গিয়েছে। যদিও যে বন্ধুর বাড়িতে গিয়েছিলেন, তাঁদের পরিবারের দাবি সেখানে মদ খাওয়া হয়নি। তবে, তাঁরা গাঁজা খেয়েছিল বলে জানিয়েছেন ধৃতের স্ত্রী। এদিকে রীতেশ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যেতে কেন দেরি হল তা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে, যদি ওই বাড়িতে মদ্যপান না হয়ে থাকে, তাহলে মৃতের পেটে মদ এলো কোথা থেকে? এখন এই বিষয়গুলি তদন্ত করে দেখছে পুলিশ।

আরও পড়ুন:যোগীরাজ্যে নেশায় বুঁদ হয়ে ঘুম সহকারি স্টেশন মাস্টারের, বন্ধ দিল্লি-হাওড়া রুটের ট্রেন

 

Related articles

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...