Tuesday, June 2, 2026

পেগাসাস বিতর্ক: অভিষেকের কল রেকর্ড শুভেন্দুর হাতে, তদন্ত চাইলেন কুণাল

Date:

Share post:

দেশজুড়ে “পেগাসাস” (pegasus) নিয়ে চলতে থাকা বিতর্কের মাঝেই বেফাঁস মন্তব্য করলেন বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।
রাজ্যের বিরোধী দলনেতার চাঞ্চল্যকর দাবি, তাঁর কাছে নাকি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banarjee) অফিসের কল রেকর্ড রয়েছে! অর্থাৎ, অভিষেকের সঙ্গে কাদের কখন কী কথা হচ্ছে, তা তিনি জানেন।

শুভেন্দুর এই দাবির পরই সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে, এই কল রেকর্ড তাঁর কাছে কীভাবে রয়েছে? এই ঘটনা কি প্রমাণ করে না, ফোনে আড়ি পাতার কথা নিজেই স্বীকার করছেন শুভেন্দু? প্রশ্ন উঠছে। আবার শুভেন্দুর দাবি, তৃণমূলের হাতে রাজ্য সরকার থাকলে,বতাঁর কাছেও কেন্দ্রের সরকার আছে। এরপর জল্পনা জল্পনা আরও বেড়ে যায়।

আরও পড়ুন-‘কংগ্রেস সত্যিটা হজম করতে পারছে না’, সাংসদদের বৈঠকে সরব মোদি

শুভেন্দুর এমন মন্তব্যের পর ময়দানে নেমে পড়েন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। আজ, মঙ্গলবার শুভেন্দুর নাম না করে টুইটে তিনি লেখেন, “এলওপি, যার আক্ষরিক অর্থ লিডার অব অপোজিশন অর্থাৎ বিরোধী দলনেতা। শুভেন্দু নিজেও অনেক সময় নিজেকে এলওপি হিসাবেই পরিচয় দেন। কিন্তু এলওপি-র অর্থ হিসাবে কুণাল লেখেন ‘লিমিটলেস অপরচুনিস্ট’ অর্থাৎ অপরিসীম সুবিধাবাদী।”

টুইটে কুণাল ঘোষ আরও লেখেন, “এলওপি প্রকাশ্যে পুলিশকে বলেছে ওর কাছে আমাদের নেতার দফতরের ফোনের কল লিস্ট, রেকর্ডিং সব আছে। এটা ফোনে আড়ি পাতার প্রমাণ। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের কাছে অনুরোধ, অবিলম্বে তদন্ত শুরু করে ওর জেরার মাধ্যমে গোটা চক্রান্ত প্রকাশ্যে আনা হোক।”

 

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...