Tuesday, June 23, 2026

‘কংগ্রেস সত্যিটা হজম করতে পারছে না’, সাংসদদের বৈঠকে সরব মোদি

Date:

Share post:

ইজরায়েলি সফটওয়্যার পেগাসাসকে(Pegasus) হাতিয়ার করে দেশবাসীর ফোনে আড়ি পাতছে কেন্দ্র। সম্প্রতি এই ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। এহেন সময়েই এবার কংগ্রেসকে বেনজির আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তিনি জানিয়েছেন সরকারকে বদনাম করতে যথেষ্ট মিথ্যাচার করছে কংগ্রেস। বিজেপি(BJP) সাংসদদের তিনি জানান, সত্যিটা সকলের সামনে তুলে ধরুন এবং সত্যের মাধ্যমে ওদের সমস্ত মিথ্যা অপপ্রচার ধ্বংস করে দিন।

আরও পড়ুন:মহেশতলায় রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন,জখম ৫ শ্রমিক

মঙ্গলবার দলীয় সাংসদের বৈঠকে প্রধানমন্ত্রী জানান, “মানুষ যে ওদের বাদ দিয়ে আমাদেরকে বেছে নিয়েছে এটা একেবারেই হজম করতে পারছে না কংগ্রেস। ওদের অহংকার রয়েছে যে ওরা ৬০ বছর দেশ শাসন করেছে, আর যার জন্য যোগ্য বিরোধী দলের ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছে। সঙ্গে প্রধানমন্ত্রী জানান, ওদের উচিত ছিল মানুষের স্বার্থের কথা আরো জোর দিয়ে তুলে ধরা। কিন্তু সেটা করছে না ওরা। মহামারী পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘এটি মানবজাতির সমস্যা। কোনোভাবেই এটা রাজনীতির বিষয় নয়। সরকার চেষ্টা করে চলেছে যাতে একজন মানুষ অনাহারে না থাকেন। আপনারা মানুষের কাছে যান এবং সরকারের কাজের সত্যটা তুলে ধরে ওদের মিথ্যাচার ধ্বংস করুন।’

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...