Saturday, March 14, 2026

এবার ২১ জুলাই ‘শহিদ দিবস’ পালন করবে বিজেপিও!

Date:

Share post:

এবার ২১ জুলাই ‘শহিদ দিবস’ পালন করবে বিজেপি-ও। এই ঘোষণায় রীতিমতো চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে। কিসের ভিত্তিতে বিজেপির এই ‘শহিদ দিবস’, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা ।
যদিও বিজেপির যুক্তি, ২ মে ফল প্রকাশের পর থেকেই রাজ্যে রাজনৈতিক হিংসা, সন্ত্রাসের বলি বহু বিজেপি কর্মী। বিজেপির দাবি,পুলিশি নিষ্ক্রিয়তায় এই হিংসা। তাই মৃত কর্মীদের শহিদের মর্যাদা দিয়ে ২১ জুলাই এবার পাল্টা ‘শহিদ দিবস’ পালন করবে বঙ্গ বিজেপি।
শুধু রাজ্যের সীমানায় নয়, নিজেদের কর্মসূচি দেশব্যাপী ছড়িয়ে দিতে চায় গেরুয়া নেতৃত্ব। ২১ জুলাই রাজ্যের পাশাপাশি রাজধানীতেও ‘শহিদ তর্পণ’ পালন করবে রাজ্যের প্রধান বিরোধী দল। বুধবার দিল্লির রাজঘাটে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে ধর্নায় বসবেন বাংলা থেকে নির্বাচিত দলীয় সাংসদরা। এছাড়া, হেস্টিংস কার্যালয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হবে ধর্না। দুপুর দেড়টা থেকে বিকেল ৪ পর্যন্ত চলবে এই কর্মসূচি। ভার্চুয়ালি এতে যোগ দেবেন রাজ্যের সব জেলার মণ্ডল ও বুথস্তরের নেতা, কর্মীরা।

যদিও তৃণমূলের জন্মলগ্ন থেকেই ওই দিনটি ‘শহিদ দিবস’ হিসাবে পালন করছে জোড়া-ফুল শিবির।
২০১১ সালে প্রথমবার রাজ্যপাটের ক্ষমতায় এসে ব্রিগেড ময়দানে বড় করে শহিদ দিবস পালন করে তৃণমূল। তারপর অবশ্য ধর্মতলাতেই এই কর্মসূচি হয়ে আসছে। কিন্তু করোনার কারণে গতবার তৃণমূলের শহিদ দিবস হয় ভার্চুয়ালভাবে। সংক্রমণ কমলেও অবশ্য ঝুঁকি নিতে নারাজ শাসক দল। তাই এবারও তৃণমূল শহিদ দিবস পালন করবে ভার্চুয়ালি। বক্তব্য রাখবেন মমতাও। অবশ্য বাংলায় বিজয়ে হ্যাটট্রিকের পর এবার ২১ জুলাইয়ের কর্মসূচিকে সর্বভারতীয় রূপ দিতে তৎপর ঘাস-ফুল নেতৃত্ব।

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...