Saturday, May 16, 2026

সুর বদলে শীঘ্রই কর্নাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার ইঙ্গিত ইয়েদুরাপ্পার

Date:

Share post:

বিগত কয়েকদিন ধরে কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার ইস্তফা নিয়ে জল্পনা শুরু হয়েছিল রাজ্য রাজনীতিতে। যদিও ইস্তফা সংক্রান্ত সম্ভাবনার কথা পুরোপুরি খারিজ করে দিয়েছেন খোদ ইয়েদুরাপ্পার। তবে অবশেষে সুর বদলাবেন প্রবীণ এই বিজেপি নেতা। বৃহস্পতিবার জানিয়ে দিলেন, দল যা সিদ্ধান্ত নেবে সেই নির্দেশ মেনে চলবেন তিনি। ফলস্বরূপ দীর্ঘ জল্পনার পর ইয়েদুরাপ্পার এহেন মন্তব্যে স্পষ্ট এবার হয়তো মুখ্যমন্ত্রীত্ব ছাড়তে হতে পারে তাঁকে।

সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইয়েদুরাপ্পা বলেন, “আগামি ২৬ জুলাই আমাদের সরকারের দু’বছর পূর্ণ হচ্ছে। এরপর জেপি নাড্ডা যা সিদ্ধান্ত নেবেন তা আমি মেনে নেব। সে ক্ষেত্রে অন্য কাউকে জায়গা ছেড়ে আমি সরে যেতে পারি। তবে আমি থাকি বা না থাকি বিজেপিকে ফের কর্নাটকের ক্ষমতায় আনা আমার দায়িত্ব। দলীয় কর্মীদের আমাদের সঙ্গে সহযোগিতার আবেদন জানাই।” পাশাপাশি তিনি আরও বলেন, “যখন নির্দেশ আসবে আমি দায়িত্ব ছেড়ে দেব এবং দলের হয়ে কাজ করে যাব। জীবনের শেষ দিন পর্যন্ত আমি আমার কর্তব্য করে যাব।”

আরও পড়ুন:পেগাসাস : তৃণমূলের পথ ধরে সংসদ চত্বরে বিরোধী-বিক্ষোভ, রাহুল ইস্তফা চান শাহর

উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরেই কর্নাটকের শীর্ষ বিজেপি নেতৃত্বের সঙ্গে সম্পর্ক টালমাটাল ইয়েদুরাপ্পার। আর ঠিক সেই কারনেই ইয়েদুরাপ্পার মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার জল্পনা তীব্র হয়ে উঠেছিল। যদিও ইস্তফা সংক্রান্ত বিষয় পুরোপুরি খারিজ করে দিয়েছিলেন প্রবীণ ওই বিজেপি নেতা। তবে সম্প্রতি দিল্লিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের পর তাঁর গলায় শোনা গেল অন্য সুর।

 

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...