Friday, May 15, 2026

বাংলাদেশ ডেপুটি স্পিকারের সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছবি, নাগরিকত্ব ইস্যুতে ফাঁপড়ে নিশীথ

Date:

Share post:

একটি ছবি। হাজারো প্রশ্ন। বিপাকে মোদি সরকার। বিতর্কের কেন্দ্রে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। অসমের কংগ্রেস সাংসদ রিপন বোরার চিঠি, এবার তার সঙ্গে যোগ হয়েছে বেশ কিছু ছবি। আর সেসব হাতিয়ার করেই অমিত শাহের ডেপুটির বিরুদ্ধে বাউন্সার দিতে তৈরি তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি।

 

ছবিটি প্রথম প্রকাশ্যে আনে টিএমসি সাপোর্টার্স সোশ্যাল মিডিয়া টিম। জনৈক হিজরত ভাইয়ের পোস্ট থেকে নেওয়া। সাদা কালো একটি ছবি। টেবিলে বসে খাচ্ছেন বাংলাদেশের ডেপুটি স্পিকার। পিছনে দাঁড়িয়ে যুবক নিশীথ। সকলেই গরমের পোশাকে। মন্ত্রীর গায়ে জ্যাকেট। হাত পিছন দিকে জড়ো করা। দাড়ি আর চুলের ছাঁটও এখনকার চেয়ে আলাদা। ছবি বলে দিচ্ছে বেশ কিছুদিন আগে তোলা ছবি।

 

সম্ভবত সোলেমান শেখ নামে এক যুবক ছবিটি তুলেছেন। পরে এটি টিএমিসি সাপোর্টার্স গ্রুপ শেয়ার করে। দেশের স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী কী ভারতের নাগরিক? এ প্রশ্ন প্রথম তোলেন অসমের সাংসদ রিপুন বোরা। সেই বিতর্ক আরও উস্কে দেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। এবার নতুন ছবি বিতর্ক বাড়িয়ে দিল। ছবিটি পোস্ট করে যুবক লিখেছেন, “ভারতের জনগণের কাছে কিছু তথ্য ও সত্যতা তুলে ধরলাম। এটা যেহেতু শুধু বাংলার বিষয় নয়, ভারতের বিষয়, তাই ইংরেজি ভার্সনও দিলাম। এই ফাইল ছবির সকলেই বাংলাদেশ আওয়ামি লিগের সদস্য। বসে যিনি খাচ্ছেন তিনি বাংলাদেশের সাংসদ ও ডেপুটি স্পিকার। পিছনে দাঁড়িয়ে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।” প্রশ্ন হচ্ছে নিশীথ প্রামাণিক বাংলাদেশে বেড়াতে গিয়ে যদি ছবি তুলতেন, তাহলে বলার কিছু ছিল না। কিন্তু গাইগান্ধার এলাকার মানুষ ও স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, নিশীথ বাংলাদেশের নাগরিক।

 

এই তথ্য কতখানি সঠিক তা কেন্দ্রীয় সরকারকেই প্রকাশ্যে জানাতে হবে। পোস্টে মন্তব্য করা হয়েছে, ‘ভারতের দুর্ভাগ্য, যাঁর বিরুদ্ধে এই অভিযোগ তিনি দেশের মন্ত্রী, সাংসদ, ছিলেন উপপ্রধান, শিক্ষক! ভারতীয় জুমলা পার্টি!’ এই বিতর্কের সমাধান করতে পারেন খোদ নিশীথ প্রামাণিকই। তিনি প্রকাশ্যে এসে কেন বলছেন না এই ছবি ভুয়ো। তিনি কোনদিনই বাংলাদেশের নাগরিক ছিলেন না! কিংবা আওয়ামি লিগের সদস্যও হওয়ার প্রশ্ন নেই।

 

পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে পরিস্কার, দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এই ছবি সংসদের বাদল অধিবেশনে ঝড় তুলতে বাধ্য। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নাগরিক আর ‘ঘুশপেটিয়া’ নিয়ে মাঝে মাঝেই তোপ দাগেন। তিনি নির্বাক কেন? সত্যিই কী ডালমে কুছ কালা হ্যায়?

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...