Saturday, May 16, 2026

টোকিও অলিম্পিক্সে দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু মনপ্রীতদের

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু ভারতের হকি দলের( india hockey team)। প্রথম ম‍্যাচে তারা হারল নিউজিল্যান্ডকে( new Zealand)। ম‍্যাচের ফলাফল ৩-২।

শক্তিশালী নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়ে বেশ ভালো শুরু করল ভারতের হকি দল। যদিও ম্যাচের প্রথম থেকে নিউজিল্যান্ডের দাপট ছিল চোখে পড়ার মতন। ম‍্যাচের ৬ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় নিউজিল্যান্ড। কেন রাসেল গোল করে এগিয়ে দেন দলকে। তবে সেই সুবিধা বেশিক্ষণ নিতে পারেননি কিউইরা। ১০ মিনিটের মাথায় গোল শোধ করে দেয় ভারত। গোল করেন রুপিন্দর পাল সিং। রুপিন্দর পাল সিংয়ের পেনাল্টি কর্নার নিউজিল্যান্ডের ডিফেন্ডারের গায়ে লাগলে পেনাল্টি স্ট্রোক পায় ভারত, যা থেকে গোল করেন তিনি। এরপর প্রথমার্ধের পাঁচ মিনিট আগে পেনাল্টি কর্নারে দুরন্ত ডামি বল খেলায় হরমনপ্রীত সিং সহজে গোল করে ভারতকে এগিয়ে দেন। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতের হয়ে ব্যবধান বাড়ান হরমনপ্রীত। কিন্তু সেই কোয়ার্টারেই গোল করে বসে নিউজিল্যান্ড। এরপর বেশ চাপ বাড়াতে থাকে কিউইরা। কিন্তু ভারতের গোলরক্ষক শ্রীজেশের একটানা সেভে বাচিয়ে দেয় ভারত। ফলে পুল এ এর প্রথম ম্যাচে বড় জয় দিয়ে শুরু করল ভারতীয় পুরুষ দল।

পরের ম্যাচে মনপ্রীতদের লড়াই বিশ্ব র‍্যাঙ্কিং এ এক নম্বরে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। রবিবার দুপুর ৩টে থেকে সেই ম্যাচ খেলতে নামবে ভারত।

আরও পড়ুন:টোকিও অলিম্পিক্সে ভারতের প্রথম পদক, ভারোত্তলনে রুপো জয় মীরাবাই চানুর

 

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...