Sunday, March 15, 2026

বাইক চোর সন্দেহে গণপ্রহারের অভিযোগ মালদহে

Date:

Share post:

বাইক চোর সন্দেহে এক যুবককে গণপ্রহারের অভিযোগ উঠল মালদহে। ঘটনাটি ঘটেছে শনিবার মালদহের গাজোলের বিডিও অফিসের সামনের চত্ত্বরে। আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় গাজোল থানার পুলিশ। আহত ওই যুবকের চিকিৎসার পর তাকে নিয়ে আসা হয় গাজোল থানায়। হাসপাতাল ও পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম রাজীব দাস (২৩) বাড়ি মালদার সুজাপুর এলাকায়।

শনিবার ব্লকের সামনে বাইকটি রেখে যান কালিম কাওসার নামে এক ব্যক্তি। হঠাৎ তিনি দেখতে পাই ওই যুবক তার বাইকে উঠে বাইকের লক ভাঙার চেষ্টা করছে। ঘটনা দেখতে পেয়ে তিনি বেরিয়ে আসলে ছুটে পালিয়ে যায় ওই যুবক। এরপর তার পিছু নিয়ে ধরে ফেলা হয় তাকে। এরপর উত্তেজিত জনতা গণপ্রহার চালায়। তারপর ওই যুবককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এরপর পুলিশ তার চিকিৎসার জন্য গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। উত্তেজিত জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর থানায় নিয়ে আসে গাজোল থানার পুলিশ। পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।

আরও পড়ুন- “স্বপ্ন সত‍্যি হল” টোকিও অলিম্পিক্সে পদক জয়ের পর বললেন মীরাবাই চানু

spot_img

Related articles

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...