Monday, February 23, 2026

কৃষকদের সমর্থনে ট্রাক্টর চেপে সংসদের পথে রাহুল, ৩ আইনের বিরোধিতায় সরব

Date:

Share post:

ট্রাক্টর চালাচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। আর সেই ট্রাক্টরে সওয়ার হয়েছেন কংগ্রেস নেতা রণদীপ সিং সূর্যেওয়ালা(ranadeep Singh surjewala), দীপেন্দ্র হুড্ডার মতো নেতারা। সাতসকালে দিল্লির রাস্তায় দেখা গেলো এই ছবি। সোমবার সকালে ট্রাক্টরে চেপেই সংসদ(parliament) ভবনের উদ্দেশ্যে রওনা দিলেন রাহুল গান্ধী। কৃষকদের সমর্থনে ৩ কৃষি আইনের বিরুদ্ধে রাহুলের এহেন প্রতিবাদ দেখল গোটা দেশ।

কৃষকের স্বার্থবিরোধী কেন্দ্রের কালা আইন প্রত্যাহারের দাবিতে সোমবার কৃষকদের সমর্থনে একাধিক পোস্টারসহ ট্রাক্টরে করে সংসদ ভবনের দিকে রওনা দেন রাহুল গান্ধী ও বেশ কয়েকজন কংগ্রেস নেতা। দাবি তোলা হয়, অবিলম্বে কৃষি আইন প্রত্যাহার করতে হবে। পাশাপাশি কংগ্রেসের তরফে আরো জানানো হয়, এই আইন শুধুমাত্র স্বার্থান্বেষী কিছু শিল্পপতির সুবিধার্তে আনা হয়েছে। যদিও কংগ্রেসের এই প্রতিবাদে বাদ সাধে দিল্লি পুলিশ। বিজয়চক এলাকায় কংগ্রেস নেতার ওই ট্রাক্টর আটকে দেওয়া হয় পুলিশের তরফে। শুধু তাই নয়, ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয় কংগ্রেস মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে। পাশাপাশি সংসদ ভবনেও ৩ কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন শিরোমনি আকালি দলের সাংসদরা।

আরও পড়ুন:ইতিহাস সৃষ্টি করেও অলিম্পিক থেকে ছিটকে গেলেন ভবানী দেবী

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের তিন কৃষি আইনের প্রতিবাদে বিগত কয়েক মাস ধরে দিল্লি সীমান্তে লাগাতার আন্দোলন করেছেন দেশের কৃষকরা। কেন্দ্রের আইন আসলে কৃষকের স্বার্থবিরোধী এমনটাই অভিযোগ তুলে সরব হয়েছে সকল বিরোধী রাজনৈতিক দলগুলো। তবে অনড় সরকার পিছু হটতে নারাজ। এহেন পরিস্থিতিতে স্বাধীনতা দিবসের আগে ফের বড়সড় আন্দোলনে নামার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে দেশের কৃষকরা। তার আগেই এদিন কৃষকদের সমর্থনে ট্রাক্টর চালিয়ে সংসদ ভবনের রওনা দিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বুঝিয়ে দিলেন কৃষকদের পাশেই রয়েছে বিরোধীরা।

 

spot_img

Related articles

হলিউডকে টেক্কা দিয়ে সেরা ‘বুং’, মণিপুরি ছবির সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী 

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যুক্ত হল আরও একটি নতুন অধ্যায়। ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত, মণিপুরী আবেগঘন নাটক “বুং”...

জামিন হল না সন্দীপসহ আরজি কর ‘আর্থিক বেনিয়ম’ মামলায় ৫ অভিযুক্তের

আরজি কর 'আর্থিক বেনিয়ম' (RG Kar financial irregularities case) মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ও...

পর্যটনে এবার পরিবেশের ছোঁয়া, সরকারি গেস্ট হাউসে সবুজ বিদ্যুৎ 

রাজ্যের পর্যটন মানচিত্রে এবার বড়সড় বদল আসতে চলেছে। পরিবেশ রক্ষায় দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক পর্যটকদের আর্কষণ করতে পশ্চিমবঙ্গ পর্যটন...

বিধানসভা থেকে হালিশহর মহাশ্মশান: শুভ্রাংশুকে আগলে মুকুলের শেষযাত্রায় অভিষেক

বিধানসভা থেকে হালিশহর মহাশ্মশান- পরিবারের সদস্যের মতো মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের পাশে থাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...