Sunday, May 17, 2026

বিজেপি বিরোধী জোটের সলতে পাকাতে মমতা-সোনিয়া বৈঠক আজ

Date:

Share post:

মোদি সরকারের বিরুদ্ধে অবিজেপি দলগুলির ইস্যুভিত্তিক জোটের সলতে পাকাতে দিল্লিতে আজ কথা বলবেন দুদলের দুই শীর্ষ নেত্রী। বিরোধী দলগুলির মধ্যে বিজেপি সরকার বিরোধী ইস্যুতে বোঝাপড়া বাড়াতে আজ, বুধবার বিকালে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) সঙ্গে বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর শেষ সাক্ষাৎ হয় ২০১৮ সালের ১ অগাষ্ট। দশ জনপথে ওই দিনের সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সাংসদ রাহুল গান্ধীও। ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে কলকাতায় ব্রিগেডে জনসভায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানাতেই সেদিন ১০ জনপথে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

ওই বৈঠকের প্রায় তিন বছরের মাথায় ফের ১০ জনপথে যাবেন তৃণমূল নেত্রী। মঙ্গলবারই রাজধানীতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি একজন ফলোয়ার। সোনিয়ার সঙ্গে বৈঠকের আগে মঙ্গলবার নেত্রীর সঙ্গে দফায় দফায় দেখা করেছেন কংগ্রেস নেতারা। ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা ও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ আনন্দ শর্মা এবং সাংসদ অভিষেক মনু সিংভি। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, কংগ্রেস সভানেত্রীর সঙ্গে বৈঠকে বসার আগে এই সৌজন্য সাক্ষাতগুলি ছিল আজকের বৈঠকের প্রস্তুতি।

আরও পড়ুন:গভীর রাতে জুতোর গোডাউনে আগুন, দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

 

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...