Sunday, May 17, 2026

৩ দিন বাকি অবসরের, দিল্লির পুলিশ কমিশনার হলেন সেই আস্থানা

Date:

Share post:

আগামী ৩১ জুলাই অবসর নেওয়ার কথা ছিল সিবিআইয়ের(CBI) প্রাক্তন স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার। যদিও তার আগেই মঙ্গলবার চাকরির মেয়াদ এক বছর বাড়িয়ে দিল্লির পুলিশ কমিশনার(Delhi Police Commissioner) পদে আনা হলো রাকেশ আস্থানাকে(Rakesh Asthana)।

সম্প্রতি রাকেশ আস্থানার চাকরির মেয়াদ এক বছর বাড়ায় কেন্দ্রীয় সরকার। এরপরই জল্পনা শুরু হয় হয়তো ফের রাকেশ আস্তানাকে সিবিআই ডিরেক্টরের পদে আনা হতে পারে। যদিও সে জল্পনার অবসান ঘটিয়ে বর্তমানে বিএসএফ প্রধানের(BSF DG) দায়িত্বে থাকা রাকেশ আস্থানাকে দিল্লির পুলিশ কমিশনার পদে আনল কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন:ত্রিপুরা পৌঁছলো তৃণমূলের প্রতিনিধি দল, “গৃহবন্দি” আইপ্যাক সদস্যদের সঙ্গে দেখা করতে মরিয়া

উল্লেখ্য, নরেন্দ্র মোদী ও অমিত শাহের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত গুজরাত ক্যাডারের আইপিএস আস্থানাকে সিবিআইয়ে নিয়ে আসা হয়েছিল এনডিএ সরকার আসার পরেই। তবে সিবিআই ডিরেক্টর অলোক বর্মার সঙ্গে আস্থানার সংঘাত চূড়ান্ত আকার ধারণ করলে ২০১৮ সালে আস্থানাকে সিবিআইয়ের থেকে সরিয়ে বিমান পরিবহণের নিরাপত্তার দায়িত্বে নিয়ে আসা হয়। বর্তমানে বিএসএফের ডিজির পদে ছিলেন এই আইপিএস আধিকারিক।

 

Related articles

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...