Saturday, June 20, 2026

বিবাহ-বহির্ভূত সম্পর্কের বলি বালক! চাঞ্চল্য হুগলিতে

Date:

Share post:

বিবাহ-বহির্ভূত সম্পর্কের বলি হতে হল এক বালককে? এই প্রশ্নে চঞ্চল চলেছে হুগলির (Hoogli) ব্যান্ডেল চার্চ এলাকায়। দুদিন নিখোঁজ থাকার পর অবশেষে ব্যান্ডেল চার্চ এলাকার চুন্নু মিয়াঁর ঘাট থেকে উদ্ধার হল সাত বছরের বালকের দেহ। দুদিন আগে মগরা থানার চুরি মহল্লা এলাকা থেকে শবনমের ছেলে শেখ রমজান নিখোঁজ হয়। মগরা থানাতে মিসিং ডায়েরি করা হয়। দুদিন পর তার দেহ উদ্ধার হয়। ঘটনায় জড়িত সন্দেহে শেখ রাজু নামে এক যুবককে গ্রেফতার করেছে মগরা থানার পুলিশ।

 

অভিযোগ, শেখ রাজু (Shekh Raju) ওই নাবালককে খুন করে ব্যান্ডেল চার্চ এলাকার চুন্নু মিয়াঁর ঘাটে ফেলে দেয়। পুলিশ (Police) সূত্রে খবর, রমজানের মা শবনম ও শেখ রাজুর মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। শেখ রাজু বালকটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। দু দিন কেটে গেলেও সে ঘরে না ফেরায় মগরা থানায় অভিযোগ দায়ের করা হয়। চন্দননগর (Chandannagar) পুলিশ কমিশনারেট ও ডিএসপি (Dsp) ক্রাইম দেবীদয়াল কুণ্ডুর (Debidayal Kundu) নেতৃত্বে ব্যান্ডেল চার্চ এলাকার সংলগ্ন চুন্নু মিয়াঁর ঘাট থেকে উদ্ধার করা হয় শেখ রমজানের দেহ।

 

 

 

Related articles

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...